হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলাকেটে হত্যা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আদিয়া খাতুন (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী নুর কামাল পলাতক রয়েছেন।

শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর এ ডি/৬ ব্লক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত আদিয়া খাতুন আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে।

আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নুর কামাল আদিয়া খাতুনকে গলাকেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আলীখালি ক্যাম্প থেকে আদিয়া খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলাকেটে হত্যা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রোহিঙ্গা ক্যাম্পে গৃহবধূকে গলাকেটে হত্যা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে আদিয়া খাতুন (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী নুর কামাল পলাতক রয়েছেন। শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর এ ডি/৬ ব্লক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত আদিয়া খাতুন আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে। আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নুর কামাল আদিয়া খাতুনকে গলাকেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আলীখালি ক্যাম্প থেকে আদিয়া খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×