হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ব্যক্তিগত হোক বা সিনেমা, নানা বিষয়েই নেটপাড়ায় নিজের বক্তব্য প্রকাশ করেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সরব। শবে বরাতের দিনে হঠাৎই মেজাজ হারালেন নায়িকা। ওপেন প্ল্যাটফর্মে অশ্লীল ভাষায় পোস্ট করেন। কিন্তু কার উপর এত রেগে গেলেন তিনি?

রোববার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি বিকেলে পরীমনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, ….। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’

তিনি এমন ভাষা লেখেন যা প্রকাশ করার যথাযথ নয়। কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখেছেন? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্তদের মনে।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

বিষয়টি জানতে অনেকেই পরীমনির কমেন্ট বক্সে লেখেন কিন্তু ভক্তদের কোনো জবাব দেননি তিনি। তবে পরীমনির স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি সম্পর্কে অবগত তিনি। নায়িকার পোস্টের নিচে তিনি লেখেন, ‘খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা নাকি? পরীমনি কি আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।’ আসল কারণ না জানা গেলেও অনুমান করা যাচ্ছে কেউ একজন সিনেমা সংক্রান্ত বিষয়ে পরীমনির সঙ্গে প্রতারণা করেছেন।

প্রসঙ্গত, বিগত কয়েক মাসে ব্যক্তিগত নানা কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন পরীমনি। স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমনির দুনিয়া এখন তার একমাত্র সন্তান রাজ্য। ছেলের দেখাশোনা একাই করছেন তিনি। পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা।

পরীমনির হাতে রয়েছে ‘ডোডোর গল্প’। বর্তমানে ছবিটির শেষ ধাপের কাজ চলছে। ২৯ ফেব্রুয়ারি শেষ হবে ছবিটির কাজ। বাংলাদেশ সরকারের অনুদানের ছবিটি পরিচালনা করছেন রেজা ঘটক। গত বছরের অক্টোবর মাসে শুটিং শুরু হয় ছবিটির। এছাড়াও ‘খেলা হবে’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।

আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ব্যক্তিগত হোক বা সিনেমা, নানা বিষয়েই নেটপাড়ায় নিজের বক্তব্য প্রকাশ করেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বেশ সরব। শবে বরাতের দিনে হঠাৎই মেজাজ হারালেন নায়িকা। ওপেন প্ল্যাটফর্মে অশ্লীল ভাষায় পোস্ট করেন। কিন্তু কার উপর এত রেগে গেলেন তিনি?রোববার অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি বিকেলে পরীমনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক, ….। শবে বরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।’তিনি এমন ভাষা লেখেন যা প্রকাশ করার যথাযথ নয়। কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখেছেন? এমন প্রশ্ন রীতিমতো রহস্যের জাল বুনেছে নায়িকার ভক্তদের মনে।বিষয়টি জানতে অনেকেই পরীমনির কমেন্ট বক্সে লেখেন কিন্তু ভক্তদের কোনো জবাব দেননি তিনি। তবে পরীমনির স্ট্যাটাসে নির্মাতা চয়নিকা চৌধুরীর কমেন্ট থেকে বোঝা যাচ্ছে, বিষয়টি সম্পর্কে অবগত তিনি। নায়িকার পোস্টের নিচে তিনি লেখেন, ‘খুব দুঃখিত। ভয়ংকর ব্যাপার। এটা কোনো কথা নাকি? পরীমনি কি আর বলব! সব শুনে আমি স্তম্ভিত।’ আসল কারণ না জানা গেলেও অনুমান করা যাচ্ছে কেউ একজন সিনেমা সংক্রান্ত বিষয়ে পরীমনির সঙ্গে প্রতারণা করেছেন।প্রসঙ্গত, বিগত কয়েক মাসে ব্যক্তিগত নানা কারণে খবরের শিরোনামে উঠে এসেছেন পরীমনি। স্বামী শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর পরীমনির দুনিয়া এখন তার একমাত্র সন্তান রাজ্য। ছেলের দেখাশোনা একাই করছেন তিনি। পাশাপাশি কাজেও ফিরেছেন এই নায়িকা।পরীমনির হাতে রয়েছে ‘ডোডোর গল্প’। বর্তমানে ছবিটির শেষ ধাপের কাজ চলছে। ২৯ ফেব্রুয়ারি শেষ হবে ছবিটির কাজ। বাংলাদেশ সরকারের অনুদানের ছবিটি পরিচালনা করছেন রেজা ঘটক। গত বছরের অক্টোবর মাসে শুটিং শুরু হয় ছবিটির। এছাড়াও ‘খেলা হবে’ শিরোনামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি।আইএ/ ২৬ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×