হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহজাহান চৌধুরীর সাথে টেকনাফ উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

আব্দুস সালাম,টেকনাফ::

আব্দুস সালাম,টেকনাফ::

শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ জননেতা শাহজাহান চৌধুরীকে তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করা হয়।

সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় জননেতা শাহজাহান চৌধুরী নবগঠিত কমিটির প্রশংসা করেন এবং দলের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান।

শাহজাহান চৌধুরী বলেন, ওলামা সমাজ হলো জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি। ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখা ওলামা দলের মূল দায়িত্ব।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল গফুর এবং সদস্য সচিব মাওলানা মমতাজ শাহিন। তাঁদের নেতৃত্বে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

শাহজাহান চৌধুরীর সাথে টেকনাফ উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহজাহান চৌধুরীর সাথে টেকনাফ উপজেলা ওলামা দলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

প্রতিবেদক: আব্দুস সালাম,টেকনাফ:: | প্রকাশিত: শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২১ অপরাহ্ন
Print Image
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, টেকনাফ উপজেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কক্সবাজার জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ শাহজাহান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) নবগঠিত কমিটির পক্ষ থেকে নেতৃবৃন্দ জননেতা শাহজাহান চৌধুরীকে তার নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে মহান আল্লাহ তায়ালার দরবারে শুকরিয়া আদায় করা হয়। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ দলের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং ইসলামি মূল্যবোধ সমুন্নত রাখার বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন। এ সময় জননেতা শাহজাহান চৌধুরী নবগঠিত কমিটির প্রশংসা করেন এবং দলের আদর্শ, শৃঙ্খলা ও নীতিমালা মেনে চলার আহ্বান জানান। শাহজাহান চৌধুরী বলেন, ওলামা সমাজ হলো জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি। ইসলামী মূল্যবোধকে ধারণ করে রাজনৈতিক অঙ্গনে গঠনমূলক ভূমিকা রাখা ওলামা দলের মূল দায়িত্ব। সাক্ষাতে উপস্থিত ছিলেন নবগঠিত টেকনাফ উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আব্দুল গফুর এবং সদস্য সচিব মাওলানা মমতাজ শাহিন। তাঁদের নেতৃত্বে ওলামা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ দলের প্রতি আনুগত্য প্রকাশ করেন এবং দলকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×