হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সচিবালয় খুলছে যথারীতি, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্যত্র

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৯ ডিসেম্বর – দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনে থাকা ৫ মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সেখানকার নথিপত্র ও আসবাবপত্র। এমনকি বিভিন্ন কক্ষও হয়ে পড়ে ব্যবহার অনুপযোগী। এমন অবস্থায় বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। তবে আজ থেকে কার্যক্রম পুরোদমে চলবে বলে আশা করা যাচ্ছে।

রোববার (২৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, সকালে সচিবালয় খুললেও ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

জানা গেছে, সচিবালয় খুললেও ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে অন্যত্র। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।

এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সচিবালয় খুলছে যথারীতি, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্যত্র

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সচিবালয় খুলছে যথারীতি, ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কাজ অন্যত্র

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৯ ডিসেম্বর – দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়ের ৭ নম্বর ভবনে বুধবার মধ্যরাতে আগুন লাগার ঘটনা ঘটে। এতে ক্ষতিগ্রস্ত হয় ওই ভবনে থাকা ৫ মন্ত্রণালয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে যায় সেখানকার নথিপত্র ও আসবাবপত্র। এমনকি বিভিন্ন কক্ষও হয়ে পড়ে ব্যবহার অনুপযোগী। এমন অবস্থায় বৃহস্পতিবার কর্মকর্তা-কর্মচারীরা সেখানে ঢুকতে পারলেও কার্যক্রম ছিল সীমিত। তবে আজ থেকে কার্যক্রম পুরোদমে চলবে বলে আশা করা যাচ্ছে।রোববার (২৯ ডিসেম্বর) সরেজমিনে দেখা গেছে, সকালে সচিবালয় খুললেও ভেতরে উপদেষ্টাদের ছাড়া অন্য কারও ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এ ছাড়া সবার কার্ড পরীক্ষা করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য সচিবালয়ের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বাড়তি উপস্থিতি রয়েছে।জানা গেছে, সচিবালয় খুললেও ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়ের কার্যক্রম চলবে অন্যত্র। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলভবনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া ভবনে, শ্রম মন্ত্রণালয় শ্রম ভবনে এবং ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ে কার্যক্রম চালাবেন। এ ছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা অফিস করবেন আগারগাঁওয়ের ডাক ভবনে।এর আগে, শনিবার (২৮ ডিসেম্বর) সচিবালয় খোলার জন্য দিনভর প্রস্তুতি নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন ছাড়া বাকি ভবনগুলোর বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হওয়ায় সেগুলোতে যথারীতি কাজ চলছে বলে জানা গেছে।প্রসঙ্গত, গত বুধবার মধ্যরাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট টানা ছয় ঘণ্টার চেষ্টায় ওই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় নয়ন নামে ফায়ার সার্ভিসের এক সদস্য নিহত হন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×