হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সতীর্থদের ৩৫টি ‘গোল্ডেন আইফোন’ উপহার দিলেন মেসি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


কাতার বিশ্বকাপ জেতায় কোচিং স্টাফ ও দলের ফুটবলারদের একটি করে স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেজন্য ৩৫টি গোল্ডেন আইফোন ১৪-এর অর্ডার করেছিলেন তিনি।

সংবাদ মাধ্যম দি সান জানিয়েছে, প্রতিটি ফোনে ২৪ ক্যারেটের স্বর্ণের প্রলেপে আছে। ৩৫টি ফোনের দাম পড়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশের হিসাবে ফোনগুলোর দাম দুই কোটি ১৯ লাখ টাকার মতো।

আরও পড়ুন

মাদারীপুরে একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

তিনি যে ফোনটি যাকে উপহার দিয়েছেন তাতে ওই ফুটবলার বা স্টাফের নাম লেখা আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে আছে জার্সি নাম্বার। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো দেওয়া আছে। বেন লায়ন্সের সঙ্গে পরামর্শ করে মেসি ফোনের ওই ডিজাইন ঠিক করেছেন।

সূত্রের বরাতে দি সান বলেছে, মেসি তার সতীর্থ এবং কোচিং স্টাফদের স্মরণীয় কিছু উপহার দিতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও জানিয়েছেন, মেসিকে স্বর্ণের ঘড়ি উপহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সেটা তার পছন্দ হয়নি। পরে স্বর্ণের আইফোন দেওয়ার প্রস্তাবটি তার মনে ধরে।

আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলের সমতার পর অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ছিলেন ২৬জন ফুটবলার। দলটির সঙ্গে ছিলেন নয়জন স্টাফ।

সূত্র: সমকাল
এম ইউ/০২ মার্চ ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সতীর্থদের ৩৫টি ‘গোল্ডেন আইফোন’ উপহার দিলেন মেসি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সতীর্থদের ৩৫টি ‘গোল্ডেন আইফোন’ উপহার দিলেন মেসি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] কাতার বিশ্বকাপ জেতায় কোচিং স্টাফ ও দলের ফুটবলারদের একটি করে স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন উপহার দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সেজন্য ৩৫টি গোল্ডেন আইফোন ১৪-এর অর্ডার করেছিলেন তিনি। সংবাদ মাধ্যম দি সান জানিয়েছে, প্রতিটি ফোনে ২৪ ক্যারেটের স্বর্ণের প্রলেপে আছে। ৩৫টি ফোনের দাম পড়েছে ১ লাখ ৭৫ হাজার পাউন্ড। বাংলাদেশের হিসাবে ফোনগুলোর দাম দুই কোটি ১৯ লাখ টাকার মতো। তিনি যে ফোনটি যাকে উপহার দিয়েছেন তাতে ওই ফুটবলার বা স্টাফের নাম লেখা আছে। খেলোয়াড়দের ক্ষেত্রে আছে জার্সি নাম্বার। এছাড়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগো দেওয়া আছে। বেন লায়ন্সের সঙ্গে পরামর্শ করে মেসি ফোনের ওই ডিজাইন ঠিক করেছেন। সূত্রের বরাতে দি সান বলেছে, মেসি তার সতীর্থ এবং কোচিং স্টাফদের স্মরণীয় কিছু উপহার দিতে চেয়েছিলেন। আইডিজাইন গোল্ডের সিইও জানিয়েছেন, মেসিকে স্বর্ণের ঘড়ি উপহার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে সেটা তার পছন্দ হয়নি। পরে স্বর্ণের আইফোন দেওয়ার প্রস্তাবটি তার মনে ধরে। আর্জেন্টিনা টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় বিশ্বকাপ জিতেছে। নির্ধারিত সময়ে ম্যাচ ২-২ গোলের সমতার পর অতিরিক্ত সময়ে গড়ায়। সেখানে ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। বিশ্বকাপে আর্জেন্টিনার দলে ছিলেন ২৬জন ফুটবলার। দলটির সঙ্গে ছিলেন নয়জন স্টাফ। সূত্র: সমকালএম ইউ/০২ মার্চ ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×