হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সম্প্রতি বিমান বাংলাদেশে কারিগরি ত্রুটিতে তদন্ত, বদলি ও শাস্তি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন


ঢাকা, ১৯ আগস্ট – সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর।

মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। এতে বলা হয়, গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাসমূহের বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ এবং কারিগরি সমস্যাসমূহের বিপরীতে কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়-দায়িত্ব চিহ্নিত করবে। একই সঙ্গে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ করবে। ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।

আরও পড়ুন

প্রথম টিভি সিরিজ ‘ডে ওয়ানস’ নির্মাণ শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

তবে এর মধ্যে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে এরই মধ্যে জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য এক প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এছাড়া ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছে। বিমান কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষা ও সেবার মান বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করছে। এছাড়া এরই মধ্যে ঢাকা–আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্লাশ সম্পর্কিত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্র: জাগো নিউজ
এনএন/ ১৯ আগস্ট ২০২৫


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সম্প্রতি বিমান বাংলাদেশে কারিগরি ত্রুটিতে তদন্ত, বদলি ও শাস্তি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সম্প্রতি বিমান বাংলাদেশে কারিগরি ত্রুটিতে তদন্ত, বদলি ও শাস্তি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ আগস্ট – সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (জনসংযোগ) এ বি এম রওশন কবীর।মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি। এতে বলা হয়, গত ১ জুলাই থেকে ১৩ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া কারিগরি সমস্যাসমূহের বিস্তারিত পর্যালোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিটি ফ্লাইটভিত্তিক ঘটনার রক্ষণাবেক্ষণ রেকর্ড এবং অপারেশনাল প্রসেস পর্যালোচনা করে ঘটনার মূল কারণ নির্ধারণ এবং কারিগরি সমস্যাসমূহের বিপরীতে কোনো কর্মকর্তা-কর্মচারীর অবহেলা বা গাফিলতি পরিলক্ষিত হলে তার দায়-দায়িত্ব চিহ্নিত করবে। একই সঙ্গে এ ধরনের সমস্যার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ করবে। ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে কমিটি।তবে এর মধ্যে বিমানের ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় দায়বদ্ধতা নিশ্চিতের অংশ হিসেবে এরই মধ্যে জনবল ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে। দুইজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে এবং আরও কয়েকজনকে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একজন প্রকৌশলী কর্মকর্তাকে শাস্তিমূলক বদলি করা হয়েছে এবং চট্টগ্রামে অন্য এক প্রকৌশলী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।এছাড়া ফ্লাইটে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একাধিক তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিয়েছে। বিমান কর্তৃপক্ষ যাত্রী সুরক্ষা ও সেবার মান বজায় রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়বদ্ধতা নিশ্চিত করছে। এছাড়া এরই মধ্যে ঢাকা–আবুধাবি ফ্লাইটে টয়লেটের ফ্লাশ সম্পর্কিত ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।সূত্র: জাগো নিউজএনএন/ ১৯ আগস্ট ২০২৫ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×