হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ কর্মকর্তা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন


ঢাকা, ২১ নভেম্বর – প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তা। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সরকারি কলেজ–১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস এ আদেশে সই করেছেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) প্রভাষক পর্যায়ের কর্মকর্তা‌দের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান–সংক্রান্ত সব কার্যক্রম অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইনসিটু বা সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজেদের কর্মস্থলের নির্ধারিত হারে বেতন–ভাতাদি পাবেন।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ কর্মকর্তা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ কর্মকর্তা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ নভেম্বর – প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তা। বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সরকারি কলেজ–১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস এ আদেশে সই করেছেন।এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) প্রভাষক পর্যায়ের কর্মকর্তা‌দের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু পদায়ন করা হয়েছে।পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান–সংক্রান্ত সব কার্যক্রম অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইনসিটু বা সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজেদের কর্মস্থলের নির্ধারিত হারে বেতন–ভাতাদি পাবেন। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×