হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ!

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন


মুম্বাই, ২৮ ডিসেম্বর – বলিউড ভাইজান সালমান খানের ৫৮ তম জন্মদিন ছিল ২৭ ডিসেম্বর। বিশেষ দিনের প্রথম প্রহর থেকেই অনুরাগীরা শুভেচ্ছা জানান প্রিয় তারকাকে। সহকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিক্ত করছেন ভাইজানকে। তবে এ দলে নেই বলিউড বাদশা শাহরুখ খান।

সামাজিক যোগযোগ মাধ্যমে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট করেননি তিনি। বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদের। এই নিয়ে তারা মেতেছেন নানা আলোচনা আর সমালোচনায়। হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করে শাহরুখের কাছে কেউ কেউ জানতে চেয়েছে এর কারণ। আর শাহরুখ খানও দিয়েছেন সরাসরি উত্তর।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

বুধবার (২৭ ডিসেম্বর) এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন শাহরুখ খান। সেখানে এক অনুরাগী সরাসরি কিং খানের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন- ‘শাহরুখ স্যার, আজ তো বড়ভাই সালমান খানের জন্মদিন’।

মন্তব্যের জবাবে বলিউড কিং বলেন, ‘আমি জানি। সালমানকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না, কারণ সালমানের সঙ্গে আমার সম্পর্কটা তো ব্যক্তিগত, তাই না।’

এর আগে গত বছর সালমান খানের পানভেলের ফার্মহাউজে মাঝরাতেই শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে বেশ কিছুটা সময়ও কাটিয়েছিলেন তিনি। পার্টি থেকে বেরনোর সময়ে একে-অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়।

এদিকে প্রেক্ষাগৃহে চলছে শাহরুখের ছবি ‘ডানকি’। এর মাধ্যমে অনেকদিন পর পুরনো শাহরুখকে ফিরে পেয়েছেন অনুরাগীরা। ফলে প্রশংসার ঝাঁপি পড়েছে উপচে। তবে বক্স অফিসে আয়ের গতি বেশ ধীর। অনেকের ধারণা ছবিটি পুরস্কারপ্রাপ্তিতে সাহায্য করবে কিং খানকে।

আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ!

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাননি শাহরুখ!

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর ২০২৩, ০৭:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ২৮ ডিসেম্বর – বলিউড ভাইজান সালমান খানের ৫৮ তম জন্মদিন ছিল ২৭ ডিসেম্বর। বিশেষ দিনের প্রথম প্রহর থেকেই অনুরাগীরা শুভেচ্ছা জানান প্রিয় তারকাকে। সহকর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সিক্ত করছেন ভাইজানকে। তবে এ দলে নেই বলিউড বাদশা শাহরুখ খান। সামাজিক যোগযোগ মাধ্যমে সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোনো পোস্ট করেননি তিনি। বিষয়টি চোখ এড়ায়নি নেটিজেনদের। এই নিয়ে তারা মেতেছেন নানা আলোচনা আর সমালোচনায়। হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট করে শাহরুখের কাছে কেউ কেউ জানতে চেয়েছে এর কারণ। আর শাহরুখ খানও দিয়েছেন সরাসরি উত্তর। বুধবার (২৭ ডিসেম্বর) এক্স হ্যান্ডেলে অনুরাগীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব চালাচ্ছিলেন শাহরুখ খান। সেখানে এক অনুরাগী সরাসরি কিং খানের উদ্দেশে প্রশ্ন ছোঁড়েন- ‘শাহরুখ স্যার, আজ তো বড়ভাই সালমান খানের জন্মদিন’। মন্তব্যের জবাবে বলিউড কিং বলেন, ‘আমি জানি। সালমানকে শুভেচ্ছাও জানিয়েছি। আমি সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাই না, কারণ সালমানের সঙ্গে আমার সম্পর্কটা তো ব্যক্তিগত, তাই না।’ এর আগে গত বছর সালমান খানের পানভেলের ফার্মহাউজে মাঝরাতেই শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন শাহরুখ খান। সেখানে বেশ কিছুটা সময়ও কাটিয়েছিলেন তিনি। পার্টি থেকে বেরনোর সময়ে একে-অপরকে আলিঙ্গন করতেও দেখা যায়। এদিকে প্রেক্ষাগৃহে চলছে শাহরুখের ছবি ‘ডানকি’। এর মাধ্যমে অনেকদিন পর পুরনো শাহরুখকে ফিরে পেয়েছেন অনুরাগীরা। ফলে প্রশংসার ঝাঁপি পড়েছে উপচে। তবে বক্স অফিসে আয়ের গতি বেশ ধীর। অনেকের ধারণা ছবিটি পুরস্কারপ্রাপ্তিতে সাহায্য করবে কিং খানকে। আইএ/ ২৮ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×