ঢাকা, ২০ অক্টোবর – দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানে থাকা সেই আলোচিত যুগলকে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তাররা হলেন মুহাম্মদ আজিম (২৮) ও তার স্ত্রী বৃষ্টি (২৮)। সোমবার (২০ অক্টোবর) ভোরে বান্দরবান জেলার হাজিপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট।
এসময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জাম আলামত হিসেবে জব্দ করা হয়।
ইনানীতে নিয়ন্ত্রণহীন গ্যাসের আগুন ঘিরে আতঙ্ক, বিদ্যুৎহীন ৩ হাজার ৮০০ পরিবার
বিকেলে সিআইডির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির মিডিয়া কর্মকর্তা বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জসীম উদ্দিন খান।
জসীম উদ্দিন খান বলেন, শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং তরুণ-তরুণীদের এ জগতে সম্পৃক্ত করতে নানাধরনের প্রলোভন দিয়ে আসছিল। অভিযানে তাদের কাছে একাধিক গ্রুপ থেকে এমন তথ্য পাওয়া গেছে।
তিনি বলেন, আজিম ও বৃষ্টি মাত্র এক বছরেই পর্নতারকাদের আন্তর্জাতিক পারফর্মার র্যাংকিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম অশ্লীল কন্টেন্ট প্রকাশ হয়। পরে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লাখেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা দায়ের করা হবে। তাদের কর্মকাণ্ডের বিষয় আরও বিস্তারিত জানতে রিমান্ডে আনা হবে। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে জানান এ কর্মকর্তা।
সূত্র: ঢাকা পোস্ট
এনএন/ ২০ অক্টোবর ২০২৫




মন্তব্য করুন