হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হঠাৎ কেনো ডিবি অফিসে মারজুক রাসেল?

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ২৮ জুলাই – জনপ্রিয় গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল গিয়েছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। কেন? জানতে চাইলে মারজুক বলেন, ‘হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। ফেসবুকে যারা আমাকে বিব্রত করতেসে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’

সোশ্যাল মিডিয়ায় মারজুকের নামে রয়েছে বহু ভুয়া পেজ ও আইডি। সেগুলো থেকে প্রতিনিয়ত নানান রকম গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে তাকে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আজ (২৮ জুলাই) রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মারজুক রাসেল।

কেন ডিবি কার্যালয়ে, সে প্রসঙ্গে উপস্থিত সংবাদমাধ্যমে মারজুক বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি, ফ্যানপেজ গজিয়ে উঠেছে। সেখান থেকে বিভিন্ন ইস্যু ও সরকারবিরোধী বিভিন্ন পোস্টসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পেজগুলো যে আমার না, এটা দেশ ও দেশের বাইরে অনেকেই জানে না। এই বিষয়টা জানানোর জন্য আজ ডিবি কার্যালয়ে এসেছি।’

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

মারজুক আরও বলেন, ‘আমি ২০-২৫ বছর হলো মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু-সহমর্কীরা জানেন আমি কী পোস্ট দিতে পারি আর কী দিতে পারি না। যেগুলো পেজ থেকে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, সেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে কথা হয়েছে।’ নিজের পেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ও পেজ আছে। সেটা ভেরিফায়েড না। ভেরিফায়েড করার চেষ্টা করছি। আশাকরি দ্রুত হয়ে যাবে।’

এর আগে একই বিষয়ে মৌখিকভাবে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছিলেন মারজুক রাসেল। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট অভিযোগ করেন তিনি। সেদিনও তিনি বলেন, একাধিক ভুয়া পেজ ও আইডি থেকে অপ্রীতিকর নানা পোস্ট দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজ কারা চালাচ্ছে জানি না।

মারজুক রাসেল অভিনয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ম্যাড ইন বাংলাদেশ’ সিনেমায়। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে অভিনয় করে বিপুল আলোচনার জন্ম দেন এই গীতিকবি। সর্বশেষ বইমেলায় প্রকাশিত মারজুক রাসেলের কবিতার বই ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’ তরুণদের মধ্যে হইচই ফেলে দেয়। ব্যান্ডতারকা জেমসের একাধিক জনপ্রিয় গানের গীতিকবি তিনি।

আইএ/ ২৮ জুলাই ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

হঠাৎ কেনো ডিবি অফিসে মারজুক রাসেল?

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হঠাৎ কেনো ডিবি অফিসে মারজুক রাসেল?

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১ আগস্ট ২০২৪, ১০:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৮ জুলাই – জনপ্রিয় গীতিকবি ও অভিনেতা মারজুক রাসেল গিয়েছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে। কেন? জানতে চাইলে মারজুক বলেন, ‘হারুন স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। ফেসবুকে যারা আমাকে বিব্রত করতেসে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।’সোশ্যাল মিডিয়ায় মারজুকের নামে রয়েছে বহু ভুয়া পেজ ও আইডি। সেগুলো থেকে প্রতিনিয়ত নানান রকম গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে তাকে। এ বিষয়ে প্রতিকার চেয়ে আজ (২৮ জুলাই) রোববার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন মারজুক রাসেল।কেন ডিবি কার্যালয়ে, সে প্রসঙ্গে উপস্থিত সংবাদমাধ্যমে মারজুক বলেন, ‘আমার নাম ও ছবি ব্যবহার করে বিভিন্ন ফেসবুক আইডি, ফ্যানপেজ গজিয়ে উঠেছে। সেখান থেকে বিভিন্ন ইস্যু ও সরকারবিরোধী বিভিন্ন পোস্টসহ বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এগুলোর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। পেজগুলো যে আমার না, এটা দেশ ও দেশের বাইরে অনেকেই জানে না। এই বিষয়টা জানানোর জন্য আজ ডিবি কার্যালয়ে এসেছি।’মারজুক আরও বলেন, ‘আমি ২০-২৫ বছর হলো মিডিয়ার সঙ্গে আছি। আমার বন্ধু-সহমর্কীরা জানেন আমি কী পোস্ট দিতে পারি আর কী দিতে পারি না। যেগুলো পেজ থেকে উসকানিমূলক পোস্ট দেওয়া হচ্ছে, সেগুলোর বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ স্যারের সঙ্গে কথা হয়েছে।’ নিজের পেজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার একটি ফেসবুক আইডি ও পেজ আছে। সেটা ভেরিফায়েড না। ভেরিফায়েড করার চেষ্টা করছি। আশাকরি দ্রুত হয়ে যাবে।’এর আগে একই বিষয়ে মৌখিকভাবে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ করেছিলেন মারজুক রাসেল। সর্বশেষ গত বছরের ১৮ আগস্ট অভিযোগ করেন তিনি। সেদিনও তিনি বলেন, একাধিক ভুয়া পেজ ও আইডি থেকে অপ্রীতিকর নানা পোস্ট দেওয়া হচ্ছে। এতে সাধারণ ভক্তরা বিভ্রান্ত হচ্ছেন। এসব ভুয়া পেজ কারা চালাচ্ছে জানি না।মারজুক রাসেল অভিনয় করেছিলেন মোস্তফা সরয়ার ফারুকী নির্মিত ‘ম্যাড ইন বাংলাদেশ’ সিনেমায়। পরে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালে অভিনয় করে বিপুল আলোচনার জন্ম দেন এই গীতিকবি। সর্বশেষ বইমেলায় প্রকাশিত মারজুক রাসেলের কবিতার বই ‘দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর’ তরুণদের মধ্যে হইচই ফেলে দেয়। ব্যান্ডতারকা জেমসের একাধিক জনপ্রিয় গানের গীতিকবি তিনি।আইএ/ ২৮ জুলাই ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×