ঢাকা, ২৫ আগস্ট – সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে ২৫ জনকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির সহিত পরামর্শক্রমে সংবিধানের ৯৮ অনুচ্ছেদ মোতাবেক তাদের নিয়োগ দেন। শপথ নেওয়ার দিন থেকে অনধিক দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।
প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা
নিয়োগপ্রাপ্তরা হলেন
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আনোয়ারুল ইসলাম (শাহীন), ফয়সল হাসান আরিফ, রাজিউদ্দিন আহমেদ, মো. আসিফ হাসান, মো. জিয়াউল হক, ফাতেমা আনোয়ার, আবদুর রহমান, সৈয়দ হাসান যুবাইর, ঊর্মি রহমান।
আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আবু তাহের, অতিরিক্ত সচিব (সিনিয়র জেলা জজ) মো. সাইফুল ইসলাম, যুগ্মসচিব (সিনিয়র জেলা জজ) এস. এম সাইফুল ইসলাম, সলিসিটর (সিনিয়র জেলা জজ) মো. রাফিজুল ইসলাম।
মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. নুরুল ইসলাম, হবিগঞ্জের জেলা ও দায়রা জজ জেসমিন আরা বেগম।
সূত্র: জাগো নিউজ
এনএন/ ২৫ আগস্ট ২০২৫




মন্তব্য করুন