হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
📌 সংক্ষেপ: হৃদরোগে আক্রান্ত ছয় মাস বয়সী শিশু অভ্রনীল বড়ুয়ার চিকিৎসায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), উখিয়া শাখা। সংগঠনের উদ্যোগে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত ১ লাখ ১০…

হৃদরোগে আক্রান্ত ছয় মাস বয়সী শিশু অভ্রনীল বড়ুয়ার চিকিৎসায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), উখিয়া শাখা। সংগঠনের উদ্যোগে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত ১ লাখ ১০ হাজার ৮০ টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

অভ্রনীলের বাবা সুমন বড়ুয়া। তাঁদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামে। জন্মের পর থেকেই হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছে শিশুটি। বর্তমানে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালে তার চিকিৎসা চলছে।

১১ সেপ্টেম্বর শুক্রবার বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে সংগৃহীত অর্থ অভ্রনীলের ঠাকুমা পরুনা বড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাবৌযুপ-উখিয়ার উপদেষ্টা রাজেন্দ্র বড়ুয়া, সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, সম্পাদক মধু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক বড়ুয়া যীশু, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শুভ্র বড়ুয়া বাবু এবং নির্বাহী সদস্য কাকন বড়ুয়া ও উৎসব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন

কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে ২১ জন গ্রেপ্তার

বাবৌযুপ-উখিয়ার সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, অভ্রনীলের চিকিৎসায় সংগঠনের জাতীয় কমিটি, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি শুধু আর্থিক সহায়তা নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ।

পরে উপস্থিত ব্যক্তিরা অভ্রনীলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুণ্যদান করেন এবং জগতের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করেন।

🔗 আরও পড়ুন:

❓ সাধারণ জিজ্ঞাসা

প্রশ্ন: হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ সম্পর্কিত তথ্য কী?

উত্তর: হৃদরোগে আক্রান্ত ছয় মাস বয়সী শিশু অভ্রনীল বড়ুয়ার চিকিৎসায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), উখিয়া শাখা। সংগঠনের উ। মূল সংবাদ থেকে বিস্তারিত জানুন।

anwar

anwar

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

উখিয়া
Card Image

হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

হৃদরোগে আক্রান্ত শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ

প্রতিবেদক: নিজস্ব প্রতিবেদক : | প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
Print Image
হৃদরোগে আক্রান্ত ছয় মাস বয়সী শিশু অভ্রনীল বড়ুয়ার চিকিৎসায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ), উখিয়া শাখা। সংগঠনের উদ্যোগে এলাকাবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সংগৃহীত ১ লাখ ১০ হাজার ৮০ টাকা শিশুটির পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। অভ্রনীলের বাবা সুমন বড়ুয়া। তাঁদের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের পশ্চিম রত্না গ্রামে। জন্মের পর থেকেই হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছে শিশুটি। বর্তমানে ভারতের বেঙ্গালুরুর নারায়ণা হেলথ হাসপাতালে তার চিকিৎসা চলছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বাবৌযুপ-উখিয়ার উদ্যোগে সংগৃহীত অর্থ অভ্রনীলের ঠাকুমা পরুনা বড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাবৌযুপ-উখিয়ার উপদেষ্টা রাজেন্দ্র বড়ুয়া, সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া, সম্পাদক মধু বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক অনিক বড়ুয়া যীশু, সহ-সমাজকল্যাণ সম্পাদক সুরেশ বড়ুয়া, সহ-তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক শুভ্র বড়ুয়া বাবু এবং নির্বাহী সদস্য কাকন বড়ুয়া ও উৎসব বড়ুয়া প্রমুখ। বাবৌযুপ-উখিয়ার সভাপতি সাংবাদিক পলাশ বড়ুয়া বলেন, অভ্রনীলের চিকিৎসায় সংগঠনের জাতীয় কমিটি, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের নেতৃবৃন্দসহ দেশ-বিদেশের যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটি শুধু আর্থিক সহায়তা নয়, সামাজিক দায়বদ্ধতার অংশ। পরে উপস্থিত ব্যক্তিরা অভ্রনীলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে পুণ্যদান করেন এবং জগতের সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনা করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×