হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ঘোষণা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন


ঢাকা, ১৯ মে – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি সচল করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।

আরও পড়ুন

তথ্য গোপন করে দ্বিতীয় বিয়ে আর নয়: এনআইডি ও পাসপোর্ট সার্ভারে যুক্ত হচ্ছে বিয়ের তথ্য, আইনমন্ত্রী

জনস্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় টিকাদান কর্মসূচিতে গাফিলতির কারণে দেশে হামের বিস্তার ঘটেছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত টিকা সংগ্রহ করেছে এবং খুব শীঘ্রই নাগরিকদের মাঝে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।

গণমাধ্যম নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।

আগামী জুন মাসের মধ্যে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ঘোষণা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

১৬ ডিসেম্বর শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালুর ঘোষণা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৯ মে – ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মঙ্গলবার তথ্য অধিদপ্তরে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পরিকল্পনা তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।মন্ত্রী জানান, নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালটি সচল করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করছে। সংবাদ সম্মেলনে জ্বালানি পরিস্থিতির বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি পেলেও দেশের সাধারণ মানুষের কথা বিবেচনা করে বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।জনস্বাস্থ্য প্রসঙ্গে তিনি বলেন, বিগত সরকারের সময় টিকাদান কর্মসূচিতে গাফিলতির কারণে দেশে হামের বিস্তার ঘটেছে। তবে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দ্রুত টিকা সংগ্রহ করেছে এবং খুব শীঘ্রই নাগরিকদের মাঝে হেলথ কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে।গণমাধ্যম নিয়ে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, গণমাধ্যম ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার একটি শক্তিশালী গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে।আগামী জুন মাসের মধ্যে এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে এবং জুলাইয়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। এছাড়া আগামী এক বছরের মধ্যে দেশের সব স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার জন্য সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান। [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×