হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৩৭ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২২ জুন ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন

রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন, মো. নূর আবছার (২৭) ও নূর মোহাম্মদ সাকিব (২৩)।

মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বিমানবন্দর থানার অধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস. অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মাদক কারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে আসছে। র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান নিয়ে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অবস্থান করছে। র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১ এর একটি দল চক্রটির অনুসন্ধান শুরু করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল বিমানবন্দর থানার অধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ টাকা।

আরও পড়ুন

ভারতের বিপক্ষে হোম সিরিজ না থাকায় ৬২৭ কোটি রুপি পর্যন্ত লোকসানের শঙ্কায় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। পরে ইয়াবার চালান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ সারাদেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করেন।

গ্রেপ্তাররা এর আগে ৮-১০ টি ইয়াবার চালান বিভিন্ন উপায়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা নোমান আহমদ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

সারাদেশ
Card Image

৩৭ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৩৭ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২২ জুন ২০২২, ০৯:১৮ পূর্বাহ্ন
Print Image
রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেপ্তাররা হলেন, মো. নূর আবছার (২৭) ও নূর মোহাম্মদ সাকিব (২৩)। মঙ্গলবার (২১ জুন) সকাল ১০টার দিকে আন্তর্জাতিক বিমানবন্দর থানার অধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১ এর সহকারী পরিচালক (অপস. অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, মাদক কারবারিরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করে আসছে। র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান নিয়ে রাজধানীর বিমানবন্দর থানা এলাকায় অবস্থান করছে। র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় র‌্যাব-১ এর একটি দল চক্রটির অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকাল ১০টার দিকে র‌্যাব-১ এর একটি দল বিমানবন্দর থানার অধীন ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে বিমানবন্দর রেলওয়ে স্টেশন সংলগ্ন একটি দোকানের সামনে অভিযান চালিয়ে ওই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩৭ হাজার ৩৫০ পিস ইয়াবা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ কোটি ১২ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, তারা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান ঢাকায় নিয়ে আসেন। পরে ইয়াবার চালান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ঢাকাসহ সারাদেশে মাদক কারবারিদের কাছে সরবরাহ করেন। গ্রেপ্তাররা এর আগে ৮-১০ টি ইয়াবার চালান বিভিন্ন উপায়ে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় সরবরাহ করেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাব কর্মকর্তা নোমান আহমদ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×