হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৯ মার্চ ময়মনসিংহ সিটি নির্বাচন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন


ঢাকা, ২১ জানুয়ারি – ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

রোববার (২১ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

তিনি বলেন, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনে ফাইল অনুমোদন হওয়ার পর এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হয়। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু।

জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসীরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন। এবারও তারই ধারাবাহিকতায় ইভিএমে ভোটগ্রহণ করবে আউয়াল কমিশন।

আরও জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন ৯১.৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ছিল চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন। ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এই সিটি র্কপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২১ জানুয়ারি ২০২৪

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

৯ মার্চ ময়মনসিংহ সিটি নির্বাচন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৯ মার্চ ময়মনসিংহ সিটি নির্বাচন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারি ২০২৪, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২১ জানুয়ারি – ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। এ দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রোববার (২১ জানুয়ারি) ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনে ফাইল অনুমোদন হওয়ার পর এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হয়। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু। জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসীরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন। এবারও তারই ধারাবাহিকতায় ইভিএমে ভোটগ্রহণ করবে আউয়াল কমিশন। আরও জানা যায়, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন ৯১.৩১৫ বর্গকিলোমিটার। এই সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা ছিল চার লাখ ৭১ হাজার ৮৫৮ জন। ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকাকে অন্তর্ভুক্ত করে এই সিটি র্কপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ২১ জানুয়ারি ২০২৪

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×