তিউনিস, ২৪ মার্চ – ভূমধ্যসাগর দিয়ে ইতালি প্রবেশের চেষ্টাকালে আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী চারটি নৌকা ডুবে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩৩ জন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৪ মার্চ) তিউনিসিয়ার উপকূলে এসব নৌকা ডুবে যায়।
আরও পড়ুন
সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা
বিচারক ফৌজি মাসউদ জানান, তিউনিসিয়ার সাফাক্স উপকূলে নৌকাগুলো ডুবে যায়। কোস্টগার্ড ৮৪ জনকে উদ্ধার করে।সম্প্রতি নৌকাযোগে এ ধরনের পাড়ি দেওয়ার চেষ্টা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অঞ্চলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২৪ মার্চ ২০২৩





মন্তব্য করুন