হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

পাসওভার দিবসে ইহুদিদের যা বললেন এরদোগান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৯ এপ্রিল ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন


আঙ্কারা, ০৮ এপ্রিল – ইহুদি সম্প্রদায়কে তাদের পাসওভার (পেসাচ) দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

শনিবার এক বিবৃতিতে এরদোগান বলেছেন, ‘আমি পেসাচ উপলক্ষ্যে আমাদের ইহুদি নাগরিকদের হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। আমরা আমাদের ইহুদি নাগরিকদের সঙ্গে বহু শতাব্দী ধরে একই ভূমিতে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তির সঙ্গে বসবাস করছি। তারা প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নে অনেক অবদান রেখেছে।’

আরও পড়ুন

মার্কিন হামলার আশঙ্কায় পারমাণবিক স্থাপনার আশপাশে আয়োডিন ট্যাবলেট বিতরণ করছে ইরান

তুর্কি নেতা বলেন, ইহুদি নাগরিকরা সংহতির মনোভাব নিয়ে কাজ করেছেন এবং গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পের বিপর্যয়ে একটি প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছেন। তুরস্কের সকল ইহুদি নাগরিককে তাদের সংবেদনশীলতা এবং ঐক্য ও সংহতির জন্য তাদের অভিনন্দন জানান এরদোয়ান।

টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বিবৃতিতে এরদোগান বলেন, ‘আমি পেসাচ উপলক্ষ্যে আমাদের ইহুদি নাগরিকদের আনন্দ ভাগাভাগি এবং ইহুদি জনগণের মঙ্গল কামনা করি।’

প্রসঙ্গত, ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী পাসওভার ডে তাদের সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ বছরের পাসওভার শুরু হয়েছে গত ৫ এপ্রিল, চলবে ১৩ এপ্রিল সূর্যাস্ত পর্যন্ত।

সূত্র: যুগান্তর
এম ইউ/০৮ এপ্রিল ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

পাসওভার দিবসে ইহুদিদের যা বললেন এরদোগান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

পাসওভার দিবসে ইহুদিদের যা বললেন এরদোগান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৯ এপ্রিল ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] আঙ্কারা, ০৮ এপ্রিল – ইহুদি সম্প্রদায়কে তাদের পাসওভার (পেসাচ) দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার এক বিবৃতিতে এরদোগান বলেছেন, ‘আমি পেসাচ উপলক্ষ্যে আমাদের ইহুদি নাগরিকদের হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাই। আমরা আমাদের ইহুদি নাগরিকদের সঙ্গে বহু শতাব্দী ধরে একই ভূমিতে শান্তি, নিরাপত্তা ও প্রশান্তির সঙ্গে বসবাস করছি। তারা প্রতিটি ক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নে অনেক অবদান রেখেছে।’ তুর্কি নেতা বলেন, ইহুদি নাগরিকরা সংহতির মনোভাব নিয়ে কাজ করেছেন এবং গত ৬ ফেব্রুয়ারি আঘাত হানা ভূমিকম্পের বিপর্যয়ে একটি প্রশংসনীয় কার্যক্রম পরিচালনা করেছেন। তুরস্কের সকল ইহুদি নাগরিককে তাদের সংবেদনশীলতা এবং ঐক্য ও সংহতির জন্য তাদের অভিনন্দন জানান এরদোয়ান। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, বিবৃতিতে এরদোগান বলেন, ‘আমি পেসাচ উপলক্ষ্যে আমাদের ইহুদি নাগরিকদের আনন্দ ভাগাভাগি এবং ইহুদি জনগণের মঙ্গল কামনা করি।’ প্রসঙ্গত, ইহুদি ক্যালেন্ডার অনুযায়ী পাসওভার ডে তাদের সবচেয়ে পবিত্র সময় হিসেবে বিবেচিত হয়। এ বছরের পাসওভার শুরু হয়েছে গত ৫ এপ্রিল, চলবে ১৩ এপ্রিল সূর্যাস্ত পর্যন্ত। সূত্র: যুগান্তরএম ইউ/০৮ এপ্রিল ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×