হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ১১ এপ্রিল – রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মো. সাহাবুদ্দীন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ বিষয়ে অবহিত করেন।

আরও পড়ুন

প্রবাসীদের রেমিট্যান্সে বড় চমক: নভেম্বরের ১৪ দিনেই এলো ২০ হাজার ৮১১ কোটি টাকা

গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্ধিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মো. সাহাবুদ্দিন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন তিনি। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

এন এ/ ১১ এপ্রিল

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ এপ্রিল ২০২৩, ০৩:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১১ এপ্রিল – রাষ্ট্রপতি হিসেবে আগামী ২৪ এপ্রিল শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। ওই দিন বেলা ১১টায় তাকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। মো. সাহাবুদ্দীন দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এতে বলা হয়, স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। সাক্ষাৎকালে মন্ত্রিপরিষদ সচিব স্পিকারকে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের দিনক্ষণ বিষয়ে অবহিত করেন। গত ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্ধিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন তিনি। ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন মো. সাহাবুদ্দিন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন মো. সাহাবুদ্দিন। ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন তিনি। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এন এ/ ১১ এপ্রিলসম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::২২তম রাষ্ট্রপতি হিসেবে ২৪ এপ্রিল শপথ নেবেন মোহাম্মদ সাহাবুদ্দিন first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×