হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

নাফনদীতে জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কোরাল

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ অপরাহ্ন

আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার)::

কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মো. ইলিয়াস হোসাইন নামে এক জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ।

রবিবার (৩০ এপ্রিল) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে জেলে মো. ইলিয়াস হোসাইন বড়শিতে ১৪ কেজি ওজনের এ মাছটি ধরা পড়েছে।এ মাছটি ১ হাজার ৫০টাকা দাম কেজি ধরে মোট ১৪হাজার ৭০০ টাকায় আলী আহমদ নামে এক মাছ ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে। এ বিষয়টি জানিয়েছেন জেলে মো. ইলিয়াস হোসাইন।

জেলে মো. ইলিয়াস হোসাইন জানান, রবিবার বিকেলে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে প্রতিদিনের মত বড়শিতে মাছ শিকারে যায়।একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। পরবর্তীতে অন্যদের সহযোগিতায় নিরাপদে মাছটি নিজের নিয়ন্ত্রণে আনার পর সেটি বাজারে বিক্রি করতে নিয়ে গেলে। অনেকেই এ মাছটি দরদাম করতে থাকে।
সন্ধ্যায় মাছটি হ্নীলা বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমদের কাছে ১ হাজার ৫০ টাকা করে মোট ১৪হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে এ কর্মকর্তা জানায়।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

নাফনদীতে জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কোরাল

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

নাফনদীতে জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের কোরাল

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩০ এপ্রিল ২০২৩, ১১:১৩ অপরাহ্ন
Print Image
আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):: কক্সবাজারের টেকনাফের নাফনদীতে মো. ইলিয়াস হোসাইন নামে এক জেলের বড়শিতে ধরা পড়লো ১৪ কেজি ওজনের একটি কোরাল মাছ। রবিবার (৩০ এপ্রিল) বিকেলে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে জেলে মো. ইলিয়াস হোসাইন বড়শিতে ১৪ কেজি ওজনের এ মাছটি ধরা পড়েছে।এ মাছটি ১ হাজার ৫০টাকা দাম কেজি ধরে মোট ১৪হাজার ৭০০ টাকায় আলী আহমদ নামে এক মাছ ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয়েছে। এ বিষয়টি জানিয়েছেন জেলে মো. ইলিয়াস হোসাইন। জেলে মো. ইলিয়াস হোসাইন জানান, রবিবার বিকেলে টেকনাফের হ্নীলা মৌলভীবাজার সংলগ্ন নাফনদীতে প্রতিদিনের মত বড়শিতে মাছ শিকারে যায়।একপর্যায়ে বড়শিতে হঠাৎ বড় একটি কোরাল মাছ আটকা পড়ে। পরবর্তীতে অন্যদের সহযোগিতায় নিরাপদে মাছটি নিজের নিয়ন্ত্রণে আনার পর সেটি বাজারে বিক্রি করতে নিয়ে গেলে। অনেকেই এ মাছটি দরদাম করতে থাকে। সন্ধ্যায় মাছটি হ্নীলা বাজারের মাছ ব্যবসায়ী আলী আহমদের কাছে ১ হাজার ৫০ টাকা করে মোট ১৪হাজার ৭০০ টাকায় মাছটি বিক্রি করা হয়। টেকনাফ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন,কোরাল দ্রুত বর্ধনশীল মাছ। পরিবেশ ভালো পেলে মাছটি সাধারণত ৩০ থেকে ৩৫ কেজি ওজনের হয়ে থাকে। কোনো কোনো সময় এর বেশি ওজনের কোরালও পাওয়া যায়। এই নদীর মাছ খুবই সুস্বাদু। তাই জেলেরা দামও ভালো পেয়ে থাকেন। নাফ নদীতে এখন বড় বড় কোরাল মাছ পাওয়া যাচ্ছে বলে এ কর্মকর্তা জানায়।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×