কথায় আছে, ‘শিক্ষার কোনও বয়স নেই’। সেই শিক্ষা প্রাতিষ্ঠানিক কিংবা বাস্তব জীবনে হোক- সেটি যে বয়সের ওপর নির্ভর করে না সেটি প্রমাণ করেছেন পিরোজপুরের নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের তপন মন্ডল।
তিনি ৩৯ বছর বয়সে এবারের এসএসসি পরীক্ষায় পাস করেছেন। পেয়েছেন জিপিএ-৪.৮২।
তপন মন্ডল ওই ইউনিয়নের ৪নং মালিখালী ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য। তিনি নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেন।
আলাপকালে তপন মন্ডল বলেন, ‘আমার জন্ম ১৯৮৩ সালের ৬ আগস্ট। লেখাপড়ায় বয়স কোনও বিষয় না। এ সাফল্যে আমি খুশি।’
রক্ষণাবেক্ষণ শেষে সামিটের এলএনজি টার্মিনাল থেকে আবারও গ্যাস সরবরাহ শুরু
এরপর তিনি হেসে বলেন, ‘আমার ছেলে মাটিভাঙা ডিগ্রি কলেজর ছাত্র। সেও এবারে এইচএসসি পরীক্ষা দিয়েছে। আকাশ বিজ্ঞান বিভাগে পড়াশুনা করছে
জানা গেছে, তপন মন্ডলের বাড়ি মালিখালী এলাকায়। তার বাবার নাম রবিন মন্ডল। তপন মন্ডলের একমাত্র ছেলে আকাশ মন্ডল নাজিরপুর উপজেলার মাটিভাঙা ডিগ্রি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছে। ছেলের পর বাবা এসএসসি পাস করার আরেকটি নজির গড়েছেন তিনি।
নাজিরপুরের লড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রভাষ কান্তি বিশ্বাস জানান, তপন মন্ডলের কারিগরি শাখা থেকে এসএসসি পাস করেছে।
মালিখালী ইউনিয়নের চেয়ারম্যান রুহুল আমিন বাবলু বলেন, ‘প্রথম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হই। তপন মন্ডল ৪নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হন।’
চেয়ারম্যান বলেন, ‘তপন মন্ডল এসএসসি পাস করার পর আমাদের অনেককে মিষ্টি খাইয়েছে। এ ছাড়া আমার বাড়িতেও মিষ্টি পাঠিয়েছেন।’




মন্তব্য করুন