হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় আলোচিত ধর্ষণ মামলার নতুন মোড়, আসামীকে পালিয়ে বিয়ে করলেন প্রেমিকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ২২ জুলাই ২০২৩, ১০:১২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামী প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়।
জানা যায়, ডুলাহাজারা কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারী পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এবং মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামী করা হয়। পুলিশ ১ নম্বর আসামীকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামী রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবী রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল।
পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় আলোচিত ধর্ষণ মামলার নতুন মোড়, আসামীকে পালিয়ে বিয়ে করলেন প্রেমিকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় আলোচিত ধর্ষণ মামলার নতুন মোড়, আসামীকে পালিয়ে বিয়ে করলেন প্রেমিকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ২২ জুলাই ২০২৩, ১০:১২ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার আসামী প্রেমিককে পালিয়ে বিয়ে করেছেন প্রেমিকা। কাজীর কাছে বিয়ে পড়ানোর একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে ঘটনাটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবুনিয়া এলাকায়। জানা যায়, ডুলাহাজারা কলেজ এর দ্বিতীয় বর্ষের ছাত্রী কলেজে যাওয়ার পথে উলুবুনিয়া এলাকার শওকত ওসমানের ছেলে শাহরিয়ার মো. হৃদয় ও তার বন্ধু রিয়াজ উদ্দিন মিলে জোরপূর্বক অপহরণ করে সাফারী পার্কের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এবং মোবাইলে ভিডিও ধারণ করে। এ ঘটনাটি বাড়িতে গিয়ে মা-বাবাকে জানায়। পরে তারা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়। এ ঘটনায় গত ১৪ জুলাই ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অপরহণ ও ধর্ষণ মামলা করে। ওই মামলায় তিনজনকে আসামী করা হয়। পুলিশ ১ নম্বর আসামীকে গ্রেফতার করে। মামলার ৮দিন পর ওই ছাত্রীর প্রেমিক ধর্ষণ মামলার আসামী রিয়াজ উদ্দিনের সাথে পালিয়ে বিয়ে করেন। এ ধরনের একটি ভিড়িও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তাদের দাবী রিয়াজ উদ্দিনের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। পালিয়ে বিয়ে করার বিষয়টি জানার পর ভিকটিমের পিতা চকরিয়া থানায় একটি অভিযোগ দিয়েছেন। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহামুদ বলেন, দুইজনকে উদ্ধার করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×