হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কের ইসলামনগর বাস স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার ও ঘটনায় জড়িত নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি টিম।

গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম থেকে বাসযোগে কক্সবাজারে গাঁজার একটি চালান আসছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগরের বাস স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী তল্লাশী অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হন। র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক গতকাল সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম (মিডিয়া) শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১১-১৩২০) তল্লাশি চালিয়ে সন্দেহভাজন নারীসহ দুইজন যাত্রীকে আটক করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের ব্যাগ ও ট্রলি ব্যাগ তল্লাশী করে ২৯ (ঊনত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমার খোলা এলাকার মৃত সাখাওয়াত হোসেন এর ছেলে মোঃ আরাফাত হোসেন (২৮) ও কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার মোহাম্মদ সেলিম এর স্ত্রী মিনু আরা বেগম (৩৫)।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক বলেন, আটককৃত মিনু আরা বেগম একজন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী। সে ইতোপূর্বেও গাঁজাসহ র‍্যাবের হাতে ধৃত হয় এবং এ সংক্রান্তে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(গ)/৪১ ধারায় কক্সবাজারের চকরিয়া থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নং ১৬, তাং ০৮/০৯/২০২২ খ্রিঃ।

তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার, নারীসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৬ জুলাই ২০২৩, ০৯:০০ পূর্বাহ্ন
Print Image
এম জিয়াবুল হক, চকরিয়া:: কক্সবাজারের চকরিয়া উপজেলার মহাসড়কের ইসলামনগর বাস স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে ২৯ কেজি গাঁজা উদ্ধার ও ঘটনায় জড়িত নারীসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫ এর একটি টিম। গতকাল সোমবার বিকালে চট্টগ্রাম থেকে বাসযোগে কক্সবাজারে গাঁজার একটি চালান আসছে এধরণের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগরের বাস স্টেশন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী তল্লাশী অভিযান চালিয়ে গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হন। র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক গতকাল সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম (মিডিয়া) শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার বিকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের যাত্রীবাহী একটি বাস (যাহার রেজিঃ নং-চট্ট মেট্রো-ব-১১-১৩২০) তল্লাশি চালিয়ে সন্দেহভাজন নারীসহ দুইজন যাত্রীকে আটক করে। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃতদের ব্যাগ ও ট্রলি ব্যাগ তল্লাশী করে ২৯ (ঊনত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা কক্সবাজারের উখিয়া উপজেলার তাজনিমার খোলা এলাকার মৃত সাখাওয়াত হোসেন এর ছেলে মোঃ আরাফাত হোসেন (২৮) ও কক্সবাজার সদর উপজেলার খুরুলিয়া এলাকার মোহাম্মদ সেলিম এর স্ত্রী মিনু আরা বেগম (৩৫)। র‌্যাব-১৫, কক্সবাজার ক্যাম্পের গণমাধ্যম শাখার উপপরিচালক বলেন, আটককৃত মিনু আরা বেগম একজন চিহ্নিত মহিলা মাদক ব্যবসায়ী। সে ইতোপূর্বেও গাঁজাসহ র‍্যাবের হাতে ধৃত হয় এবং এ সংক্রান্তে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(গ)/৪১ ধারায় কক্সবাজারের চকরিয়া থানায় মামলা রুজু করা হয়। যার মামলা নং ১৬, তাং ০৮/০৯/২০২২ খ্রিঃ। তিনি বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে চকরিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×