হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উগান্ডায় নৌকাডুবে নিহত ২০ – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন


কাম্পালা, ০৩ আগস্ট – পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।

বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল।

আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, ‘ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে।

পুলিশ বলছে, ‘নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।’

আল জাজিরা বলছে, ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল), যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান।

ডিম্বাকৃতির এই হ্রদে বছরের পর বছর ধরে অনেক নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য প্রায় সময়ই অতিরিক্ত আরোহী নেওয়া এবং খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে থাকে।

এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জন মারা গিয়েছিলেন। উগান্ডার পুলিশ সেই সময় বলেছিল, দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৯০ জনেরও বেশি আরোহী ছিল।

এছাড়া সেই বছরের সেপ্টেম্বরে ভিক্টোরিয়া হ্রদের তানজানিয়ার অংশে এমভি নাইরেরে নামে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেলে শতাধিক লোকের মৃত্যু হয়।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৩ আগস্ট ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

উগান্ডায় নৌকাডুবে নিহত ২০ – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উগান্ডায় নৌকাডুবে নিহত ২০ – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ আগস্ট ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কাম্পালা, ০৩ আগস্ট – পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর বেশ কয়েকজনকে উদ্ধার করা গেলেও এখনও ৫ জন নিখোঁজ রয়েছেন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এবং ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত পণ্য বোঝাই ছিল। বুধবার (২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ভিক্টোরিয়া হ্রদে ওভারলোডেড নৌকাডুবির ঘটনায় অন্তত ২০ জন মারা গেছেন এবং পাঁচজন নিখোঁজ হয়েছেন। পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় ভোর ৫টায় দুর্ঘটনাটি ঘটে এবং সেসময় নৌকাটি কাঠকয়লা, তাজা খাবার এবং মাছ বহন করছিল। আগে টুইটার নামে পরিচিত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক বার্তায় পুলিশ জানিয়েছে, ‘ওভারলোডিং এবং খারাপ আবহাওয়ার জন্য নৌকাডুবির এই ঘটনা ঘটেছে।’ দুর্ঘটনার পর নয় যাত্রীকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে পুলিশ আরও জানিয়েছে, নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ বলছে, ‘নৌপথে ভ্রমণের সময় সর্বদা লাইফ জ্যাকেট পরিধান করতে আমরা জনসাধারণের প্রতি আহ্বান জানাচ্ছি এবং একইসঙ্গে নৌযানগুলোতে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বা পণ্যবোঝাই না করতেও পরামর্শ দিচ্ছি।’ আল জাজিরা বলছে, ভিক্টোরিয়া হ্রদ আফ্রিকার অন্যতম বৃহত্তম হ্রদ। এই হ্রদটি উগান্ডা, কেনিয়া এবং তানজানিয়ার মধ্যে অবস্থিত। এই লেকের আয়তন ৭০ হাজার বর্গ কিমি (২৭ হাজার বর্গ মাইল), যা মোটামুটি আয়ারল্যান্ডের আয়তনের সমান। ডিম্বাকৃতির এই হ্রদে বছরের পর বছর ধরে অনেক নৌকাডুবির ঘটনা ঘটেছে এবং দুর্ঘটনার জন্য প্রায় সময়ই অতিরিক্ত আরোহী নেওয়া এবং খারাপ আবহাওয়াকে দায়ী করা হয়ে থাকে। এর আগে ২০১৮ সালের নভেম্বর মাসে খারাপ আবহাওয়ার কারণে ভিক্টোরিয়া হ্রদে নৌকা ডুবে কমপক্ষে ৩২ জন মারা গিয়েছিলেন। উগান্ডার পুলিশ সেই সময় বলেছিল, দুর্ঘটনাকবলিত ওই নৌকাটিতে ৯০ জনেরও বেশি আরোহী ছিল। এছাড়া সেই বছরের সেপ্টেম্বরে ভিক্টোরিয়া হ্রদের তানজানিয়ার অংশে এমভি নাইরেরে নামে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেলে শতাধিক লোকের মৃত্যু হয়। সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৩ আগস্ট ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×