হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় যাত্রীবাহি বাস চাপায় টমটম ইবাইক গাড়ির যাত্রী কলেজ ছাত্র নিহত

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৭ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::
।
কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় টমটম গাড়ির যাত্রী মো. মোবারক (২৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার ৬ আগস্ট বেলা ১২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড নুনাছড়ি গুচ্ছগ্রাম এলাকার জালাল আহমদের ছেলে। তিনি চকরিয়া সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র।

চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল দুপুরে হারবাং থেকে টমটম (ব্যাটারি চালিত) রিক্শায় করে চিরিঙ্গা যাচ্ছিলেন মোবারক। পথিমধ্যে জিদ্দাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহি বাস সামনের অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টমটকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মোবারক।
এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র। লাশ আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় যাত্রীবাহি বাস চাপায় টমটম ইবাইক গাড়ির যাত্রী কলেজ ছাত্র নিহত

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় যাত্রীবাহি বাস চাপায় টমটম ইবাইক গাড়ির যাত্রী কলেজ ছাত্র নিহত

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৭ আগস্ট ২০২৩, ০৮:৫৩ পূর্বাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:: । কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় টমটম গাড়ির যাত্রী মো. মোবারক (২৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। রোববার ৬ আগস্ট বেলা ১২টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক উপজেলার হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড নুনাছড়ি গুচ্ছগ্রাম এলাকার জালাল আহমদের ছেলে। তিনি চকরিয়া সরকারী কলেজের ডিগ্রী ১ম বর্ষের ছাত্র। চকরিয়া উপজেলার মহাসড়কের চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই খোকন কান্তি রুদ্র দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী লোকজন জানান, গতকাল দুপুরে হারবাং থেকে টমটম (ব্যাটারি চালিত) রিক্শায় করে চিরিঙ্গা যাচ্ছিলেন মোবারক। পথিমধ্যে জিদ্দাবাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি যাত্রীবাহি বাস সামনের অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে টমটকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলে মারা যায় মোবারক। এ ঘটনায় গাড়ি দুটি জব্দ করা হয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র। লাশ আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ##

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×