হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ঢাকায় বৈঠক করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন

আগামী শনিবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন দুই কংগ্রেসম্যান। বাইডেন প্রশাসনের পাঠানো এই দুই কংগ্রেসম্যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই কংগ্রেসম্যানের একজন রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং অন্যজন হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস।

কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের পাঠাচ্ছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, তা দেখতে আসছেন তারা।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। ফলে তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা দেখবেন তারা।

আরও পড়ুন

জাপানের সঙ্গে ২৩টি বড় চুক্তি ও স্মারক সই: ২ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ

আরও পড়ুন: ঢাকায় আসছেন একাধিক পদস্থ মার্কিন কর্মকর্তা

আগামী ১২ আগস্ট চার দিনের সফরে আসছেন দুই কংগ্রেসম্যান। তাদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের, আরেকজন রিপাবলিকান। তাদের সঙ্গে সহায়তাকারী কর্মকর্তারাও আসছেন।

১৩ আগস্ট কংগ্রেসম্যান ও কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি), জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পর দিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন।

ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দলেরর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ ছাডা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

ঢাকায় বৈঠক করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ঢাকায় বৈঠক করবেন দুই মার্কিন কংগ্রেসম্যান, যাবেন রোহিঙ্গা ক্যাম্পেও

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ আগস্ট ২০২৩, ০৬:৩৫ অপরাহ্ন
Print Image
আগামী শনিবার বাংলাদেশ সফরে আসছেন মার্কিন দুই কংগ্রেসম্যান। বাইডেন প্রশাসনের পাঠানো এই দুই কংগ্রেসম্যান রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও তারা বৈঠক করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দুই কংগ্রেসম্যানের একজন রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক এবং অন্যজন হাওয়াইয়ের ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এড কেইস। কংগ্রেসম্যানদের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র সরকার তাদের পাঠাচ্ছে। রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্রের দেওয়া অর্থ ঠিকমতো ব্যবহার হচ্ছে কি না, তা দেখতে আসছেন তারা। পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা অর্থায়নে অন্যতম বড় দাতা। আর এ কংগ্রেসম্যানরা এসব অর্থায়ন কমিটিতে রয়েছেন। ফলে তাদের অর্থ কীভাবে ব্যবহার হচ্ছে তা দেখবেন তারা। আরও পড়ুন: ঢাকায় আসছেন একাধিক পদস্থ মার্কিন কর্মকর্তা আগামী ১২ আগস্ট চার দিনের সফরে আসছেন দুই কংগ্রেসম্যান। তাদের একজন ক্ষমতাসীন ডেমোক্রেটিক দলের, আরেকজন রিপাবলিকান। তাদের সঙ্গে সহায়তাকারী কর্মকর্তারাও আসছেন। ১৩ আগস্ট কংগ্রেসম্যান ও কর্মকর্তারা রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরআরসি), জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। পর দিন দুই কংগ্রেসম্যান আরআরআরসি ও জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করবেন। ঢাকা সফরে রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ আরও কয়েকটি দলেরর সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এ ছাডা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করবেন তারা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×