হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:২৩ অপরাহ্ন

ক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত মিনিট্রাক (পিকআপ) জব্দ করা হয়।

শনিবার (১২ আগস্ট) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড, উত্তর কেষ্টি এলাকার মো: খোরশেদ আলমের ছেলে মো:ইব্রাহীম (৪৫) ও একই এলাকার তারা মিয়ার ছেলে মোহাম্মদ আলম (৪০)।

এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার রাজীব বড়ুয়ার ওয়ার্কসপ সামনে পিকআপ গাড়িতে ইয়াবা বহন করে মাদক কারবারিরা অবস্থান করছেন। এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে মিনিট্রাক ও ধৃতদের হেফাজতে থাকা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারি তারা মানিকগঞ্জ থেকে টেকনাফ এসে ইয়াবা ক্রয় করে কৌশলে মানিকগঞ্জসহ বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করতো। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

ধানমন্ডি ৩২-এর সামনে অবিস্ফোরিত দুটি ককটেল উদ্ধার, পাশে চিরকুট

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১২ আগস্ট ২০২৩, ১০:২৩ অপরাহ্ন
Print Image
ক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এছাড়া মাদক পাচারে ব্যবহৃত মিনিট্রাক (পিকআপ) জব্দ করা হয়। শনিবার (১২ আগস্ট) ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়া রাজীব বড়ুয়ার ওয়ার্কসপের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মানিকগঞ্জ সদরের আটিগ্রাম ইউনিয়নের ৬নং ওয়ার্ড, উত্তর কেষ্টি এলাকার মো: খোরশেদ আলমের ছেলে মো:ইব্রাহীম (৪৫) ও একই এলাকার তারা মিয়ার ছেলে মোহাম্মদ আলম (৪০)। এসব তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। তিনি বলেন, শনিবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়া পাড়ার রাজীব বড়ুয়ার ওয়ার্কসপ সামনে পিকআপ গাড়িতে ইয়াবা বহন করে মাদক কারবারিরা অবস্থান করছেন। এমন তথ্যে সেখানে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে মিনিট্রাক ও ধৃতদের হেফাজতে থাকা ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক পাচারে ব্যবহৃত মিনিট্রাকটি জব্দ করা। তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে জানতে পারি তারা মানিকগঞ্জ থেকে টেকনাফ এসে ইয়াবা ক্রয় করে কৌশলে মানিকগঞ্জসহ বিভিন্নস্থানে ইয়াবা ট্যাবলেট পাচার করতো। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করার পর কক্সবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×