হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

সাংবাদিক নামধারী ও মানবপাচারকারী সাইফুলের নেতৃত্বে জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত-৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ১৯ আগস্ট ২০২৩, ১১:০১ অপরাহ্ন

বার্তা পরিবেশক :

কক্সবাজার সদরে ঝিলংজা জেলগেট পালস্ স্কুলের দক্ষিণ রহমতপুর এলাকায় কথিত সাংবাদিক নামধারী সাইফুলের নেতৃত্বে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখলের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। ১৯ আগষ্ট সকাল ৯ টার দিকে ভুমিদস্যু সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।

আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। এব্যাপারে কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামী করে সাংবাদিক নামধারী মানবপাচারকারী সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। জমি দখলের জন্যই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ।

থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, সাংবাদিক নামধারী সাইফুল ইসলাম ও নুরুল আলমের নেতৃত্বে একদল ভুমিদস্যু কামাল পাশা প্রকাশ কামাল মাঝি ছেলে মোঃ আরিফ (৪০) এর বসত ঘরভিটা জোরপূর্বক জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সকাল ৯ টার দিকে ভূমিদস্যু সাইফুল ইসলামের নেতৃত্বে ১৯/২০ জন ব্যক্তি হাতে ধারালো অস্ত্র , লোহার রড,সহ মারাত্মক অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেল গেট পালস্ স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকাস্থ মোঃ আরিফ এর বসতগৃহে অনধিকার প্রবেশ করে। হামলাকারীরা একযোগে ঘর- দুয়ার কেটে ফেলেন, লুটপাট ও বসতবাড়ী ভাংচুর করে ৩০ টাকার ক্ষতিসাধন করে। নগদ টাকা, স্বর্নের চেইন, মোবাইল সেট সহ ৭০ হাজার টাকার মালামাল লুট করে। এঘটনায় বাধাঁ দিতে গিয়ে সাইফুল ইসলামের নির্দেশে নারীদের শ্লীতাহানি করে। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে নারীসহ ৪ জন গুরুতর আহত হন।

আরও পড়ুন

টেকনাফে সিএনজির বিশেষ চেম্বার থেকে ১৩ হাজার ইয়াবা উদ্ধার, চালক আটক

আহতরা হলেন, কামাল পাশা প্রকাশ কামাল মাঝির ছেলে মোঃ আরিফ (৪০), পুত্রবধু আছিয়া খাতুন (২২), মেয়ে রোকসানা (২৪) ও ইসমত আরা (২৯)। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভতি করা হয়েছে।

এঘটনায় কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামী করে সাংবাদিক নামধারী মানবপাচারকারী সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে।

অন্যান্য আসামীরা হলেন, নুরুল আলম ছেলে মোঃ রুবেল (৩২), মোঃ সোহেল (২৫), টুইল্যা (২২), মেয়ে রুবি আকতার (২৮), রুমি আকতার (১৭), রামু দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা এলাকার নুরুল ইসলামের ছেলে সাংবাদিক নামধারী মানবপাচারকারী সাইফুল ইসলাম (৩৫), মোঃ রানা (৩২) ।

এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জেলগেট, পালস স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকায় জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

জমির মালিক আবদুল মালেক ইমন জানিয়েছেন,নুরুল আলম জমি বিক্রি করে দিয়েছে অনেক আগে। রেজিষ্ট্রি করে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে, গাছপালা রোপন ও শান্তিপূর্ণ ভোগ দখলে থাকলেও ভুমিদস্যু নুরুল আলম, সাইফুল ইসলামসহ অন্যান্যরা প্রকাশ্য দিবালোকে এধরনের হামলা খুব দুঃখজনক। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আহতরা জানিয়েছেন, এঘটনার বিষয়ে কোন ধরণের মামলা মোকদ্দমা করলে তাদেরকে পুনরায় হামলাসহ খুন করার হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীন বলে জানা গেছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

সাংবাদিক নামধারী ও মানবপাচারকারী সাইফুলের নেতৃত্বে জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত-৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

সাংবাদিক নামধারী ও মানবপাচারকারী সাইফুলের নেতৃত্বে জমি দখল ও ভাংচুর : নারীসহ আহত-৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট ২০২৩, ১১:০১ অপরাহ্ন
Print Image
বার্তা পরিবেশক : কক্সবাজার সদরে ঝিলংজা জেলগেট পালস্ স্কুলের দক্ষিণ রহমতপুর এলাকায় কথিত সাংবাদিক নামধারী সাইফুলের নেতৃত্বে বসতবাড়ীতে হামলা, ভাংচুর, লুটপাট ও জমি দখলের ঘটনা ঘটেছে। এসময় নারীসহ ৪ জন গুরুতর আহত হয়েছে। ১৯ আগষ্ট সকাল ৯ টার দিকে ভুমিদস্যু সাইফুল ইসলামের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তী করা হয়েছে। এব্যাপারে কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামী করে সাংবাদিক নামধারী মানবপাচারকারী সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করা হয়েছে। জমি দখলের জন্যই এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে ভুক্তভোগীদের অভিযোগ। থানায় দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, সাংবাদিক নামধারী সাইফুল ইসলাম ও নুরুল আলমের নেতৃত্বে একদল ভুমিদস্যু কামাল পাশা প্রকাশ কামাল মাঝি ছেলে মোঃ আরিফ (৪০) এর বসত ঘরভিটা জোরপূর্বক জবরদখলের অপচেষ্টা চালিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় সকাল ৯ টার দিকে ভূমিদস্যু সাইফুল ইসলামের নেতৃত্বে ১৯/২০ জন ব্যক্তি হাতে ধারালো অস্ত্র , লোহার রড,সহ মারাত্মক অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত অবস্থায় ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ডের জেল গেট পালস্ স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকাস্থ মোঃ আরিফ এর বসতগৃহে অনধিকার প্রবেশ করে। হামলাকারীরা একযোগে ঘর- দুয়ার কেটে ফেলেন, লুটপাট ও বসতবাড়ী ভাংচুর করে ৩০ টাকার ক্ষতিসাধন করে। নগদ টাকা, স্বর্নের চেইন, মোবাইল সেট সহ ৭০ হাজার টাকার মালামাল লুট করে। এঘটনায় বাধাঁ দিতে গিয়ে সাইফুল ইসলামের নির্দেশে নারীদের শ্লীতাহানি করে। হামলাকারীদের এলোপাতাড়ি মারধরে নারীসহ ৪ জন গুরুতর আহত হন। আহতরা হলেন, কামাল পাশা প্রকাশ কামাল মাঝির ছেলে মোঃ আরিফ (৪০), পুত্রবধু আছিয়া খাতুন (২২), মেয়ে রোকসানা (২৪) ও ইসমত আরা (২৯)। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভতি করা হয়েছে। এঘটনায় কামাল পাশা প্রকাশ কামাল মাঝি বাদী হয়ে মৃত লাল মিয়ার ছেলে নুরুল আলমকে প্রধান আসামী করে সাংবাদিক নামধারী মানবপাচারকারী সাইফুল ইসলামসহ ৮ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছে। অন্যান্য আসামীরা হলেন, নুরুল আলম ছেলে মোঃ রুবেল (৩২), মোঃ সোহেল (২৫), টুইল্যা (২২), মেয়ে রুবি আকতার (২৮), রুমি আকতার (১৭), রামু দক্ষিণ মিঠাছড়ি চেইন্দা এলাকার নুরুল ইসলামের ছেলে সাংবাদিক নামধারী মানবপাচারকারী সাইফুল ইসলাম (৩৫), মোঃ রানা (৩২) । এব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, জেলগেট, পালস স্কুলের দক্ষিণে রহমতপুর এলাকায় জমি দখলের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এব্যাপারে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। জমির মালিক আবদুল মালেক ইমন জানিয়েছেন,নুরুল আলম জমি বিক্রি করে দিয়েছে অনেক আগে। রেজিষ্ট্রি করে কেনা জমিতে ঘরবাড়ি নির্মাণ করে, গাছপালা রোপন ও শান্তিপূর্ণ ভোগ দখলে থাকলেও ভুমিদস্যু নুরুল আলম, সাইফুল ইসলামসহ অন্যান্যরা প্রকাশ্য দিবালোকে এধরনের হামলা খুব দুঃখজনক। তিনি এব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আহতরা জানিয়েছেন, এঘটনার বিষয়ে কোন ধরণের মামলা মোকদ্দমা করলে তাদেরকে পুনরায় হামলাসহ খুন করার হুমকি দিচ্ছে। বর্তমানে তারা নিরাপত্তাহীন বলে জানা গেছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×