হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে সন্তানের হাতে পিতা খুন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন

কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে মো. পারভেজ (২২) নামের এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসত-বাড়িতে ঢুকে তার পিতাকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে।

নিহত ব্যক্তি হলেন-টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বশির আহমদ (৫০)।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত বশির আহমদের সাথে তার বড় পুত্র সন্তান মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো বলে জানা যায়।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

সর্বশেষ মঙ্গলবার মো. পারভেজ আবারো টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।ঘটনার এক পর্যায়ে বসত-বাড়ির ভেতরে ঢুকে বশির আহমদকে ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করেন। এ ঘটনার পর আমি পুলিশকে ঘটনাটি অবগত করেছি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান,টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়া এলাকা থেকে বশির আহমদকে তার সন্তান মো. পারভেজ ছুরিকাঘাত করেন। ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে মো. পারভেজ পালিয়ে যায়। তবে আমরা তাকে আটক করার অভিযান অব্যাহত রেখেছি। লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে সন্তানের হাতে পিতা খুন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে সন্তানের হাতে পিতা খুন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩, ০৭:৫২ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সীমান্ত শহর টেকনাফে মো. পারভেজ (২২) নামের এক যুবক মাদক সেবনের টাকা না পেয়ে বসত-বাড়িতে ঢুকে তার পিতাকে ছুরিকাঘাত করে খুন করেছে বলে অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন-টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়ার ঠান্ডা মিয়ার ছেলে বশির আহমদ (৫০)। মঙ্গলবার (২৯ আগস্ট) সকালে টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভী পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, নিহত বশির আহমদের সাথে তার বড় পুত্র সন্তান মো. পারভেজ নেশার টাকার জন্য প্রায় সময় ঝগড়া করতো বলে জানা যায়। সর্বশেষ মঙ্গলবার মো. পারভেজ আবারো টাকা চাইতে গেলে টাকা না পেয়ে তার পিতার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন।ঘটনার এক পর্যায়ে বসত-বাড়ির ভেতরে ঢুকে বশির আহমদকে ছুরিকাঘাত করে তার পিতাকে খুন করেন। এ ঘটনার পর আমি পুলিশকে ঘটনাটি অবগত করেছি। এ ব্যাপারে টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত ওসি) নাসির উদ্দীন মজুমদার জানান,টেকনাফ সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ড মৌলভীপাড়া এলাকা থেকে বশির আহমদকে তার সন্তান মো. পারভেজ ছুরিকাঘাত করেন। ঘটনাটি জানার পর আমরা ঘটনাস্থলে গেলে মো. পারভেজ পালিয়ে যায়। তবে আমরা তাকে আটক করার অভিযান অব্যাহত রেখেছি। লাশটি উদ্ধারপূর্বক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×