হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারে মানবিক সংগঠন দর্পন ও দ্বীপের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেচ্ছাসেবী মানবিক সংগঠন দর্পন ও দ্বীপ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এদিন সকালে ত্রাণ সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্ধোধন করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে, নির্বাহী পরিচালক তাপস কান্তি রুদ্র, পরিচালক শুসেন রুদ্র, বিকাশ রুদ্র, আলী আহমেদ এবং কর্মকর্তা নয়ন রুদ্র, প্রকৃতি রুদ্র, আনজামান আরা সাথীসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সংগঠনের নির্বাহী পরিচালক তাপস কান্তি রুদ্র বলেন, গত আগষ্ট মাসে প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে বন্যায় তলিয়ে যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন। এসময় ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনপদের লোকজন। তাদের মধ্য থেকে অধিক ক্ষতিগ্রস্ত প্রায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য তুলে দেয়া হয়। সেচ্ছাসেবী সংগঠন দর্পন ও দ্বীপ গঠন হওয়ার পর থেকে সামাজিক বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
সংগঠনের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে বলেন, ২০১০ সালে প্রতিষ্টিত হয় সেচ্ছাসেবী সংগঠন দর্পন ও দ্বীপ। এরপর থেকে দুর্যোগ মোকাবেলা, সামাজিক উন্নয়ন, সেনিটেশন, কমিউনিটি উন্নয়ন এবং ঋণদানসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি।
এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। আমরা বন্যার পর থেকে আজকের দিন পর্যন্ত প্রায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। অতীতেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদেও পাশে ছিলাম। আগামীতেও যেকোন দুর্যোগের সময় সরকারের পাশাপাশি বেসরকারীভাবে আমাদের এই সেচ্ছাসেবী সংগঠন পাশে থাকবে বলেও আশ^স্ত করেন।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারে মানবিক সংগঠন দর্পন ও দ্বীপের ত্রাণ সামগ্রী বিতরণ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারে মানবিক সংগঠন দর্পন ও দ্বীপের ত্রাণ সামগ্রী বিতরণ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক,চকরিয়া :: সাম্প্রতিক সময়ের বন্যায় ক্ষতিগ্রস্ত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সেচ্ছাসেবী মানবিক সংগঠন দর্পন ও দ্বীপ মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড। গতকাল শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চকরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন সকালে ত্রাণ সামগ্রী বিতরণ আনুষ্ঠানিক উদ্ধোধন করেন চকরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে, নির্বাহী পরিচালক তাপস কান্তি রুদ্র, পরিচালক শুসেন রুদ্র, বিকাশ রুদ্র, আলী আহমেদ এবং কর্মকর্তা নয়ন রুদ্র, প্রকৃতি রুদ্র, আনজামান আরা সাথীসহ সংগঠনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সংগঠনের নির্বাহী পরিচালক তাপস কান্তি রুদ্র বলেন, গত আগষ্ট মাসে প্রবল বৃষ্টি আর পাহাড়ি ঢলের পানিতে বন্যায় তলিয়ে যায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন। এসময় ক্ষতিগ্রস্ত হয় প্রান্তিক জনপদের লোকজন। তাদের মধ্য থেকে অধিক ক্ষতিগ্রস্ত প্রায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রীর চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্য তুলে দেয়া হয়। সেচ্ছাসেবী সংগঠন দর্পন ও দ্বীপ গঠন হওয়ার পর থেকে সামাজিক বিভিন্ন কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। সংগঠনের সভাপতি ডাক্তার তেজেন্দ্র লাল দে বলেন, ২০১০ সালে প্রতিষ্টিত হয় সেচ্ছাসেবী সংগঠন দর্পন ও দ্বীপ। এরপর থেকে দুর্যোগ মোকাবেলা, সামাজিক উন্নয়ন, সেনিটেশন, কমিউনিটি উন্নয়ন এবং ঋণদানসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। আমরা বন্যার পর থেকে আজকের দিন পর্যন্ত প্রায় ৫’শ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি। অতীতেও আমরা বন্যায় ক্ষতিগ্রস্তদেও পাশে ছিলাম। আগামীতেও যেকোন দুর্যোগের সময় সরকারের পাশাপাশি বেসরকারীভাবে আমাদের এই সেচ্ছাসেবী সংগঠন পাশে থাকবে বলেও আশ^স্ত করেন।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×