হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

স্ত্রী ছাড়া কোনো মহিলা আমাকে পছন্দ করে না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


ঢাকা, ১৩ সেপ্টেম্বর – ‘স্ত্রী ছাড়া কোনো নারী আমাকে পছন্দ করেন না। তবে আমাদের দলের সংসদ সদস্য ফখরুল ইমামকে নারীরা খুবই পছন্দ করেন’ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও দলটির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।

বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল নিয়ে আলোচনার একপর্যায়ে এমন রসিকতা করেন মুজিবুল হক।

আরও পড়ুন

নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ড, তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি

বিলটি নিয়ে আলোচনার সময় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বর্তমান সংসদের সংরক্ষিত আসনের নারী এমপিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আজকে নারীদের বিল উঠেছে। এই সংসদকে সচল করে রাখা ও কোরাম ধরে রাখার একমাত্র অধিকারী হচ্ছেন আমাদের বোনেরা।’ তার এই বক্তব্যের সময় সংরক্ষিত আসনের এমপিরা টেবিল চাপড়ে ধন্যবাদ জানান।

ফখরুল ইমাম তার বক্তব্যে আরও বলেন, এই সংরক্ষিত ৫০ জন এবং নির্বাচিত আরও কতজন বোন আছেন। এই ৫০ জন এমপি জ্ঞানের দিক থেকে কেউ কারও থেকে কম নয়। তারা খুব সুন্দর ভঙ্গিমায় বক্তব্য উপস্থাপন করেন। হয়তো সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও সংসদ উপনেতা এবং স্পিকার আপনি মহিলা হওয়ায় এটা কারণ হতে পারে।

পরে সংশোধিত প্রস্তাবের ওপর বক্তব্যে মুজিবুল হক চুন্নু বলেন, আমার কলিগ ফখরুল ইমাম বিলে প্রথমে আসেননি। হঠাৎ করে এসে…। আমি জানতাম উনি নারীদের খুব পছন্দ করেন। নারীরাও উনাকে পছন্দ করেন। কিন্তু আজকে একটু বলাটা (প্রশংসা) বেশি হয়ে গেছে মনে হয়। জানি না কেন? কোথায় দুর্বলতা!

চুন্নুর বক্তব্যের সময় সিটে বসেই মাইক ছাড়াই ফখরুল ইমাম বলেন, এর বাইরে যাওয়ার উপায় নেই। ঘরে গেলে অবস্থা খারাপ…।

জবাবে চুন্নু বলেন, ঘরের অবস্থা কাহিল! না আমার স্ত্রী ছাড়া কোন নারী আমাকে পছন্দ করেন না। কিন্তু আপনাকে তো অনেকেই পছন্দ করেন। এ সময়ে সংসদে হাসির রোল পড়ে যায়।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

স্ত্রী ছাড়া কোনো মহিলা আমাকে পছন্দ করে না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

স্ত্রী ছাড়া কোনো মহিলা আমাকে পছন্দ করে না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ১৩ সেপ্টেম্বর – ‘স্ত্রী ছাড়া কোনো নারী আমাকে পছন্দ করেন না। তবে আমাদের দলের সংসদ সদস্য ফখরুল ইমামকে নারীরা খুবই পছন্দ করেন’ এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও দলটির সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু। বুধবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ‘জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিল নিয়ে আলোচনার একপর্যায়ে এমন রসিকতা করেন মুজিবুল হক। বিলটি নিয়ে আলোচনার সময় জাতীয় পার্টির সংসদ সদস্য ফখরুল ইমাম বর্তমান সংসদের সংরক্ষিত আসনের নারী এমপিদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘আজকে নারীদের বিল উঠেছে। এই সংসদকে সচল করে রাখা ও কোরাম ধরে রাখার একমাত্র অধিকারী হচ্ছেন আমাদের বোনেরা।’ তার এই বক্তব্যের সময় সংরক্ষিত আসনের এমপিরা টেবিল চাপড়ে ধন্যবাদ জানান। ফখরুল ইমাম তার বক্তব্যে আরও বলেন, এই সংরক্ষিত ৫০ জন এবং নির্বাচিত আরও কতজন বোন আছেন। এই ৫০ জন এমপি জ্ঞানের দিক থেকে কেউ কারও থেকে কম নয়। তারা খুব সুন্দর ভঙ্গিমায় বক্তব্য উপস্থাপন করেন। হয়তো সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা ও সংসদ উপনেতা এবং স্পিকার আপনি মহিলা হওয়ায় এটা কারণ হতে পারে। পরে সংশোধিত প্রস্তাবের ওপর বক্তব্যে মুজিবুল হক চুন্নু বলেন, আমার কলিগ ফখরুল ইমাম বিলে প্রথমে আসেননি। হঠাৎ করে এসে…। আমি জানতাম উনি নারীদের খুব পছন্দ করেন। নারীরাও উনাকে পছন্দ করেন। কিন্তু আজকে একটু বলাটা (প্রশংসা) বেশি হয়ে গেছে মনে হয়। জানি না কেন? কোথায় দুর্বলতা! চুন্নুর বক্তব্যের সময় সিটে বসেই মাইক ছাড়াই ফখরুল ইমাম বলেন, এর বাইরে যাওয়ার উপায় নেই। ঘরে গেলে অবস্থা খারাপ…। জবাবে চুন্নু বলেন, ঘরের অবস্থা কাহিল! না আমার স্ত্রী ছাড়া কোন নারী আমাকে পছন্দ করেন না। কিন্তু আপনাকে তো অনেকেই পছন্দ করেন। এ সময়ে সংসদে হাসির রোল পড়ে যায়। সূত্র: আরটিভি নিউজআইএ/ ১৩ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×