ইমরান আল মাহমুদ,উখিয়া::
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন) সদস্যরা।
মঙ্গলবার(১ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেন ৮এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার(মিডিয়া) মো. কামরান হোসেন।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে ৮এপিবিএন এর আওতাধীন ক্যাম্প-১১ এর এ-১ ব্লকের আইআরসি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ১লাখ পিস ইয়াবাসহ পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল এলাকার আবু শামার ছেলে শামসু আলম(২৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
আরও পড়ুন
অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই
গ্রেফতার আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
🔗 আরও পড়ুন:
- পায়ে হেঁটে ইয়াবা পাচার করছিলো মাদক কারবারী, বিজিবির হাতে দুই লাখ পিস ইয়াবাসহ আটক
- কক্সবাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো টেক টক ১.০ সেমিনার




মন্তব্য করুন