হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবো না

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর – বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোডমার্চ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

আমীর খসরু বলেন, এক দফা দাবির জন্য বিএনপি রোডমার্চ করছে। দাবি না মানা পর্যন্ত বাড়ি ফিরে যাব না কেউ। এবার কোনো ছাড় দেওয়া যাবে না। বিএনপির এক দফা হচ্ছে সরকারের পদত্যাগ। নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ ও সরকার হবে। যে সরকার জনগণের দায়বদ্ধ থাকবে।

তিনি বলেন, রোডমার্চে কুমিল্লা ও চট্টগ্রামে একটি বড় জনসভা হবে। আর মাঝখানে যেগুলো হবে সেগুলো পথসভা। আমাদের পথসভাগুলো জনসভার মতোই। আমরা বগুড়া থেকে যখন যাচ্ছিলাম পথসভাগুলো জনসভায় রূপ নিয়েছিল। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গিয়েছিল। আশেপাশে দোকান পাট ও মানুষের বাড়িঘর এমন অবস্থা ছিল যা জনসভা থেকে বেশি। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ঝড় তুলতে হবে। ৫ অক্টোবর হবে সুনামি। চট্টগ্রাম আগেও ঝড় তুলেছে। এবারও ঝড় তুলতে পারবে।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় দলনেতা মোহাম্মদ শাহজাহান। পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবো না

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ বাড়ি ফিরবো না

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] চট্টগ্রাম, ২০ সেপ্টেম্বর – বিএনপি এক দফা দাবি আদায়ের লক্ষ্যে রোডমার্চ করছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউরী নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে এক সভায় তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, এক দফা দাবির জন্য বিএনপি রোডমার্চ করছে। দাবি না মানা পর্যন্ত বাড়ি ফিরে যাব না কেউ। এবার কোনো ছাড় দেওয়া যাবে না। বিএনপির এক দফা হচ্ছে সরকারের পদত্যাগ। নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এর মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ ও সরকার হবে। যে সরকার জনগণের দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, রোডমার্চে কুমিল্লা ও চট্টগ্রামে একটি বড় জনসভা হবে। আর মাঝখানে যেগুলো হবে সেগুলো পথসভা। আমাদের পথসভাগুলো জনসভার মতোই। আমরা বগুড়া থেকে যখন যাচ্ছিলাম পথসভাগুলো জনসভায় রূপ নিয়েছিল। রাস্তাঘাট সব বন্ধ হয়ে গিয়েছিল। আশেপাশে দোকান পাট ও মানুষের বাড়িঘর এমন অবস্থা ছিল যা জনসভা থেকে বেশি। বৃহস্পতিবার থেকে চট্টগ্রামে ঝড় তুলতে হবে। ৫ অক্টোবর হবে সুনামি। চট্টগ্রাম আগেও ঝড় তুলেছে। এবারও ঝড় তুলতে পারবে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিভাগীয় দলনেতা মোহাম্মদ শাহজাহান। পরিচালনা করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সমন্বয়কারী মাহবুবের রহমান শামীম। এতে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। সূত্র: আরটিভি নিউজআইএ/ ২০ সেপ্টেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×