হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইমরান-কুরেশিকে ৪ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন


ইসলামবাদ, ০২ অক্টোবর – সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খান ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে তলব করেছেন বিশেষ আদালত। আগামী ৪ অক্টোবর বুধবার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত এই বিশেষ আদালতে তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

গত শনিবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশির বিুরুদ্ধে সাইফার মামলায় চার্জশিট জমা দেয় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সংস্থাটির অভিযোগপত্র জমা দেওয়ার দুদিন পর এই নির্দেশ দিলেন আদালত।

আরও পড়ুন

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা করেছিলেন নেতানিয়াহু, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বাতিল

সোমবার বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন বলেছেন, এ মামলায় সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তা আসামিদের আদালতে তলব করার জন্য যথেষ্ট। এরপর পিটিআইয়ের এই দুই নেতাকে বুধবার আদালতে হাজির করার জন্য আদিয়ালা জেল সুপারকে নির্দেশ দেন তিনি।

গত বছর থেকে পাকিস্তানের ‘অনিশ্চিত’ রাজনীতির কেন্দ্রবিন্দুতে সাবেক ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন তিনি।

গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রথমে অ্যাটক কারাগার এবং পরে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করলেও সাইফার মামলায় রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না।

অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন।

সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সূত্র: কালবেলা
আইএ/ ০২ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইমরান-কুরেশিকে ৪ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইমরান-কুরেশিকে ৪ অক্টোবর আদালতে হাজিরের নির্দেশ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ২ অক্টোবর ২০২৩, ০৯:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ইসলামবাদ, ০২ অক্টোবর – সাইফার বা গোপন তারবার্তা ফাঁসের মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইপ্রধান ইমরান খান ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে তলব করেছেন বিশেষ আদালত। আগামী ৪ অক্টোবর বুধবার অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত এই বিশেষ আদালতে তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ কুরেশির বিুরুদ্ধে সাইফার মামলায় চার্জশিট জমা দেয় ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সংস্থাটির অভিযোগপত্র জমা দেওয়ার দুদিন পর এই নির্দেশ দিলেন আদালত। সোমবার বিশেষ আদালতের বিচারক আবুল হাসনাত জুলকারনাইন বলেছেন, এ মামলায় সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তা আসামিদের আদালতে তলব করার জন্য যথেষ্ট। এরপর পিটিআইয়ের এই দুই নেতাকে বুধবার আদালতে হাজির করার জন্য আদিয়ালা জেল সুপারকে নির্দেশ দেন তিনি। গত বছর থেকে পাকিস্তানের ‘অনিশ্চিত’ রাজনীতির কেন্দ্রবিন্দুতে সাবেক ইমরান খান। বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন তিনি। গত ৫ আগস্ট ইসলামাবাদের জেলা বিচারিক আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে প্রথমে অ্যাটক কারাগার এবং পরে আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান। ইসলামাবাদ হাইকোর্ট (এএইচসি) এই সাজা স্থগিত করলেও সাইফার মামলায় রিমান্ডে থাকায় তিনি কারাগার থেকে বের হতে পারছেন না। অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ইমরানের বিরুদ্ধে পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) যে অভিযোগ দায়ের করেছে, তাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের পাঠানো একটি গোপনীয় বার্তার বিষয়বস্তু তিনি জনসমক্ষে ফাঁস করে দিয়েছেন। এ ছাড়া এটিকে তিনি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করেছেন। সাইফার মামলা একটি কূটনৈতিক বার্তা সম্পর্কিত, যা ইমরানের কাছ থেকে হারিয়ে গেছে বলে জানা যায়। পিটিআই অভিযোগ করে বলেছে, হারিয়ে যাওয়া এই বার্তাটিতে যুক্তরাষ্ট্র ইমরানকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। এই মামলায় পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান ও পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সরকার থেকে বিদায় নেওয়ার পর থেকে একের পর এক আইনি জটিলতায় পড়ছেন ইমরান খান। বর্তমানে তার বিরুদ্ধে ১৫০টির বেশি মামলা রয়েছে। এমনকি বেশ কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সূত্র: কালবেলাআইএ/ ০২ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×