হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বোরকা পরে পূজার শপিং করবেন অপু বিশ্বাস

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন


ঢাকা, ০২ অক্টোবর – হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কেনাকাটায় কোনো কমতি রাখতে চান না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিম্বাস। সম্প্রতি রাজধানীর সীমান্ত সম্ভারে একটি শো-রুম ভিজিট করতে হাজির হয়ে এমনটা জানিয়েছেন তিনি।

অপু বিশ্বাস বলেন, ‘এবার পূজো ঢাকাতেই করবো। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরো দশদিন পর নিজেকে নিয়ে ভাববো। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বার বারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশুটের ক্ষেত্রে হয়। এবার যেটা ইচ্ছে আছে সেটা হলো-গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনো ডিজাইন করা যায় সেটা পূজায় পরার ইচ্ছা আছে। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

আরও পড়ুন

গ্রেফতারি পরোয়ানার ২৪ ঘণ্টার মধ্যেই আদালতে পরীমনি: জামিন ফেরাতে আইনি লড়াই

তিনি আরো বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পূজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনো অকেশনে তারা এই ডিসকাউন্ট দিয়ে থাকেন।’

শোনা যায়, শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরকা পরাও শুরু করেছিলেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত। তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু ধর্মই পালন করছেন তিনি।

গেল ঈদে সবশেষ মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমা। সিনেমাটি চলতি মাসে মুক্তির পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান।

আইএ/ ০২ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বোরকা পরে পূজার শপিং করবেন অপু বিশ্বাস

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বোরকা পরে পূজার শপিং করবেন অপু বিশ্বাস

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৪ অক্টোবর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০২ অক্টোবর – হিন্দুধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কেনাকাটায় কোনো কমতি রাখতে চান না ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিম্বাস। সম্প্রতি রাজধানীর সীমান্ত সম্ভারে একটি শো-রুম ভিজিট করতে হাজির হয়ে এমনটা জানিয়েছেন তিনি। অপু বিশ্বাস বলেন, ‘এবার পূজো ঢাকাতেই করবো। জয়কে নিয়ে অনেক কিছু ভাবছি। আমাকে নিয়ে এখনও ভেবে উঠতে পারিনি। আরো দশদিন পর নিজেকে নিয়ে ভাববো। পূজা একটা ট্রেডিশনাল বিষয়। ওই ট্রেডিশনাল লুকটা আমি আসলে বার বারই আনতে চাই। পূজার ওই ট্রেডিশনাল লুকটা ব্যক্তি জীবনে খুব একটা প্রেজেন্ট করা হয় না। হয়তো বা ফটোশুটের ক্ষেত্রে হয়। এবার যেটা ইচ্ছে আছে সেটা হলো-গোল্ড দিয়ে আমাদের প্রতিমার যদি কোনো ডিজাইন করা যায় সেটা পূজায় পরার ইচ্ছা আছে। পূজায় পরিবারের অনেকেই আছেন যাদের গিফট দিতে হয়। আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’ তিনি আরো বলেন, ‘এখানে এসে আমার ব্যাগে চোখ আটকে গেছে। শপিংয়ের জন্য লুবাবাতে এসে মনে হয়েছে সবগুলো ব্যাগই নিয়ে যাই। ধন্যবাদ লুবাবাকে কারণ তারা ৮০ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছেন। পূজাকে ঘিরে এই ডিসকাউন্ট দিয়েছেন। যতটুকু জানতে পেরেছি যেকোনো অকেশনে তারা এই ডিসকাউন্ট দিয়ে থাকেন।’ শোনা যায়, শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরকা পরাও শুরু করেছিলেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত। তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু ধর্মই পালন করছেন তিনি। গেল ঈদে সবশেষ মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত ‘লাল শাড়ি’ সিনেমা। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেন তিনি। এছাড়া মুক্তির অপেক্ষায় আছে ‘ছায়াবৃক্ষ’ নামের সিনেমা। সিনেমাটি চলতি মাসে মুক্তির পরিকল্পনা করছে এর প্রযোজনা প্রতিষ্ঠান। আইএ/ ০২ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×