হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন


নয়াদিল্লি, ০৮ অক্টোবর – ভারতে একটি আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মূলত ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে সেই আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে।

আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার (৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি আতশবাজির দোকানে আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেলে দোকানের সামনে ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে পটকা এবং অন্যান্য অত্যন্ত দাহ্য পদার্থের সাহায্যে আগুন দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, অগিনকাণ্ডের শিকার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এর সামনে দুটি পোড়া গাড়ি রয়েছে।

একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পর সেখান থেকে বেশ কয়েক জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে পাঁচজন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার বাসিন্দা। এই ঘটনায় অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন।

অগ্নিকাণ্ডের শিকার দোকানটি মহাসড়কের পাশে অবস্থিত এবং আগুনে যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সেলেম রেঞ্জ) এস রাজেশ্বরী এনডিটিভিকে বলেছেন, ‘তামিলনাড়ুর ধর্মপুরী জেলার অন্তত পাঁচজন শ্রমিক মারা গেছেন। এছাড়া আগুনে আরও কয়েকজন নিহত হয়েছেন তারাও তামিলনাড়ুর বাসিন্দা।’

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ০৮ অক্টোবর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ভারতে আতশবাজির দোকানে আগুন, নিহত ১২

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৮ অক্টোবর ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] নয়াদিল্লি, ০৮ অক্টোবর – ভারতে একটি আতশবাজির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। মূলত ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে সেই আগুন দ্রুত দোকানে ছড়িয়ে পড়ে। আর এতেই প্রাণহানির এই ঘটনা ঘটে। শনিবার (৭ অক্টোবর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে একটি আতশবাজির দোকানে আগুন লেগে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। কর্ণাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে আত্তিবেলে দোকানের সামনে ট্রাক থেকে আতশবাজি নামানোর সময় একটি বাক্সে আগুন ধরে যায়। পরে পটকা এবং অন্যান্য অত্যন্ত দাহ্য পদার্থের সাহায্যে আগুন দ্রুত দোকানের ভেতরে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, অগিনকাণ্ডের শিকার দোকান থেকে ধোঁয়া বের হচ্ছে এবং এর সামনে দুটি পোড়া গাড়ি রয়েছে। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল বিভাগের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ার পর সেখান থেকে বেশ কয়েক জনের মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের মধ্যে পাঁচজন তামিলনাড়ুর ধর্মপুরি জেলার বাসিন্দা। এই ঘটনায় অন্তত 8 জন গুরুতর আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের শিকার দোকানটি মহাসড়কের পাশে অবস্থিত এবং আগুনে যানবাহনও ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি। ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (সেলেম রেঞ্জ) এস রাজেশ্বরী এনডিটিভিকে বলেছেন, ‘তামিলনাড়ুর ধর্মপুরী জেলার অন্তত পাঁচজন শ্রমিক মারা গেছেন। এছাড়া আগুনে আরও কয়েকজন নিহত হয়েছেন তারাও তামিলনাড়ুর বাসিন্দা।’ সূত্র: ঢাকা পোস্টআইএ/ ০৮ অক্টোবর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×