হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিল ইউক্রেন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন


কিয়েভ, ০৮ অক্টোবর – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এসময় ইসরায়েলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলেনস্কিকে অবহিত করেন নেতানিয়াহু। কীভাবে হামাসের হামলা প্রতিহত করা হচ্ছে তাও জানানো হয়েছে।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এসময় তিনি অসংখ্য ভুক্তভোগীদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

তিনি বলেন, ইসরায়েলে অবস্থিত ইউক্রেনীয় নাগরিকদের নিরাপত্তার জন্য ইউক্রেনের কূটনীতিক ও তেল আবিবের পুলিশের মধ্যে সহযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ।

এরই মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দুই ইউক্রেনীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

পররাষ্ট্রমন্ত্রণালয়টির মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেছেন, ইসরায়েলে দুই ইউক্রেনীয় নারীর মৃত্যুর তথ্যটি আমরা নিশ্চিত করতে পেরেছি।

ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধাদের মধ্যে বেশ কিছু স্থানে লড়াই চলছে। এমন পরিস্থিতির মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক প্রধান।

ইরনা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু হামাস নেতার সঙ্গেই নয় ইসলামিক জিহাদ মুভমেন্টের মহাসচিব জিয়াদ আল-নাখালাহের সঙ্গেও কথা বলেছেন তিনি।

তাছাড়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার ঘোষণা দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।

রোববার (৮ অক্টোবার) ইসারায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র: জাগো নিউজ
আইএ/ ০৮ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিল ইউক্রেন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ইসরায়েলের পাশে থাকার ঘোষণা দিল ইউক্রেন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৯ অক্টোবর ২০২৩, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কিয়েভ, ০৮ অক্টোবর – ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। এসময় ইসরায়েলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলেনস্কিকে অবহিত করেন নেতানিয়াহু। কীভাবে হামাসের হামলা প্রতিহত করা হচ্ছে তাও জানানো হয়েছে। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট এক ইনস্টাগ্রাম পোস্টে বলেন, আমরা ইসরায়েলের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। এসময় তিনি অসংখ্য ভুক্তভোগীদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলে অবস্থিত ইউক্রেনীয় নাগরিকদের নিরাপত্তার জন্য ইউক্রেনের কূটনীতিক ও তেল আবিবের পুলিশের মধ্যে সহযোগিতা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এরই মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে দুই ইউক্রেনীয়র মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন। পররাষ্ট্রমন্ত্রণালয়টির মুখপাত্র ওলেগ নিকোলেনকো বলেছেন, ইসরায়েলে দুই ইউক্রেনীয় নারীর মৃত্যুর তথ্যটি আমরা নিশ্চিত করতে পেরেছি। ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যোদ্ধাদের মধ্যে বেশ কিছু স্থানে লড়াই চলছে। এমন পরিস্থিতির মধ্যেই হামাস নেতা ইসমাইল হানিয়ার সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ইসমাইল হানিয়া হামাসের রাজনৈতিক প্রধান। ইরনা নিউজ এজেন্সির বরাত দিয়ে আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু হামাস নেতার সঙ্গেই নয় ইসলামিক জিহাদ মুভমেন্টের মহাসচিব জিয়াদ আল-নাখালাহের সঙ্গেও কথা বলেছেন তিনি। তাছাড়া আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার ঘোষণা দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। রোববার (৮ অক্টোবার) ইসারায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র: জাগো নিউজআইএ/ ০৮ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×