হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

আমি বুবলীকে ‘ঘৃণা’ করি – DesheBideshe

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৫ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন


ঢাকা, ২৫ অক্টোবর – ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। অভিনয়ের বাইরে তারা দু’জনই জড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। তারা দু’জনই এই নায়কের সন্তানের মা। ব্যক্তিজীবনের নানান ঘটনাকে কেন্দ্র করে দুই নায়িকার মধ্যকার সম্পর্কটাও খুব একটা ভালো না। যা শোবিজ থেকে শুরু করে ভক্ত-দর্শকদের জানা। তাদের পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা বিতর্ক। যা এসেছে খবরের শিরোনামেও।

এবার অপু বিশ্বাস জানালেন, তিনি বুবলীকে একদমই পছন্দ করেন না। বুবলীকে তিনি ‘ঘৃণা’ করেন বলে জানান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন অপু।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

অনুষ্ঠানে আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’

তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

এদিকে, বর্তমানে অপুর ছেলে আব্রাহাম খান জয় আর বুবলীর সন্তান শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।’

অপু বিশ্বাস বলেন, ‘জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।’

শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট এবং দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।’

আইএ/ ২৫ অক্টোবর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

আমি বুবলীকে ‘ঘৃণা’ করি – DesheBideshe

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

আমি বুবলীকে ‘ঘৃণা’ করি – DesheBideshe

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ২৫ অক্টোবর – ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। অভিনয়ের বাইরে তারা দু’জনই জড়িয়ে আছেন ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে। তারা দু’জনই এই নায়কের সন্তানের মা। ব্যক্তিজীবনের নানান ঘটনাকে কেন্দ্র করে দুই নায়িকার মধ্যকার সম্পর্কটাও খুব একটা ভালো না। যা শোবিজ থেকে শুরু করে ভক্ত-দর্শকদের জানা। তাদের পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে নানা বিতর্ক। যা এসেছে খবরের শিরোনামেও। এবার অপু বিশ্বাস জানালেন, তিনি বুবলীকে একদমই পছন্দ করেন না। বুবলীকে তিনি ‘ঘৃণা’ করেন বলে জানান। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে এমন মন্তব্য করেন অপু। অনুষ্ঠানে আলাপচারিতায় বুবলী প্রসঙ্গ আসতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’ তিনি আরও বলেন, ‘আমাকে নিয়ে তার মন্তব্য কী, সেটি জানার সময় নেই আমার। একবাক্যে তাকে ঘৃণা করি আমি। ইংরেজিতে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়। ওনার (বুবলী) নাম নিতে ব্যক্তিত্বে বাঁধে আমার। আমি জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। কিন্তু এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’ এদিকে, বর্তমানে অপুর ছেলে আব্রাহাম খান জয় আর বুবলীর সন্তান শেহজাদ খান বীর একই স্কুলে পড়ালেখা করেন। মাঝে মধ্যেই ছেলে জয়কে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। স্কুলে বুবলী বা বীরের সঙ্গে কখনো দেখা হয় কি না, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন পর্যন্ত এ রকম কোনো পরিস্থিতি হয়নি।’ অপু বিশ্বাস বলেন, ‘জয়ের মতো যারা আছে তারা সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। তাকে পছন্দ করি আমি। কাছ থেকে দেখেছিও। সে খুবই কিউট, মাশআল্লাহ। আমি মন থেকে দোয়া করি তাকে।’ শাকিব খান ও তার দুই সন্তান প্রসঙ্গে এই চিত্রনায়িকা বলেন, ‘আমি আগেও বলেছি শাকিব খানের পৃথিবী এখন একটাই। তার দুই সন্তান জয় ও বীর। সেখানে আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। আগের চেয়ে অনেক সাইলেন্ট এবং দায়িত্ববান হয়েছে। একজন বাবা হিসেবে তার এই পরিবর্তন ও চিন্তাধারাকে সবসময় রেসপেক্ট ও সম্মান জানাই আমি।’ আইএ/ ২৫ অক্টোবর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×