হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

বলিউড শাহেনশাহর ৩৭০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন


মুম্বাই, ০৩ ডিসেম্বর – অনেকদিন ধরে ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের কথিত দূরত্ব আলোচনার প্রধান ইস্যু। মিডিয়াতে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল।

তবে এবার ভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বচ্চন পরিবার। আর সেটা আর কিছু নয়। সম্পদ। সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় বচ্চন পরিবার।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

ভারতীয় গণমাধ্যম কইমই জানিয়েছে, ভাগ হচ্ছে অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তি। অমিতাভ বচ্চনের সন্তানেরা কতটা সম্পদ পাবেন। সেই হিসেবও কষেছে কইমই।

গত সপ্তাহে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে, প্রতীক্ষা বাংলোটি কন্যা শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই খবর ছড়িয়ে পড়ে, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন ‘বিগ বি’।

তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, অমিতাভ বচ্চনের সব সম্পত্তি নয়, ২ হাজার ৮০০ কোটি রুপির (প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা) সম্পত্তির ভাগ কীভাবে হবে তা ঠিক হয়েছে। ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের মধ্যে এ সম্পদের সমান সমান ভাগ হবে। সেই হিসাবে অভিষেক ও শ্বেতা দুজনেই পাবেন ১ হাজার ৪০০ রুপি করে।

জানা গেছে, বাবার সম্পত্তি ছাড়াও অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ এখন ২৮০ কোটি রুপি, অন্যদিকে শ্বেতার আছে ১১০ কোটি রুপির সম্পদ।

কয়েক দিন ধরে গণমাধ্যমে বচ্চন পরিবারের সম্পদের ভাগাভাগি নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিষেক বা শ্বেতা। শুধু অমিতাভের ছেলে-মেয়ে নন, বচ্চন পরিবারের অন্য সদস্যরাও এ নিয়ে মুখ খোলেননি।

আইএ/ ০৩ ডিসেম্বর ২০২৩




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

বলিউড শাহেনশাহর ৩৭০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

বলিউড শাহেনশাহর ৩৭০০ কোটি টাকার সম্পত্তির ভাগাভাগি

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩, ০৩:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ০৩ ডিসেম্বর – অনেকদিন ধরে ক্রমাগত আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে বচ্চন পরিবারের কথিত দূরত্ব আলোচনার প্রধান ইস্যু। মিডিয়াতে ঐশ্বরিয়া-অভিষেকের বিচ্ছেদের গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। তবে এবার ভিন্ন ইস্যু নিয়ে আলোচনায় বচ্চন পরিবার। আর সেটা আর কিছু নয়। সম্পদ। সম্পদের ভাগাভাগি নিয়ে আলোচনায় বচ্চন পরিবার। ভারতীয় গণমাধ্যম কইমই জানিয়েছে, ভাগ হচ্ছে অমিতাভের ৩৭০০ কোটি টাকার সম্পত্তি। অমিতাভ বচ্চনের সন্তানেরা কতটা সম্পদ পাবেন। সেই হিসেবও কষেছে কইমই। গত সপ্তাহে ভারতীয় গণমাধ্যম খবর প্রকাশ করে, প্রতীক্ষা বাংলোটি কন্যা শ্বেতা বচ্চনের নামে লিখে দিয়েছেন অমিতাভ বচ্চন। এরপরই খবর ছড়িয়ে পড়ে, নিজের সব সম্পত্তি সন্তানদের মধ্যে ভাগ করে দিচ্ছেন ‘বিগ বি’। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে জানা গেছে, অমিতাভ বচ্চনের সব সম্পত্তি নয়, ২ হাজার ৮০০ কোটি রুপির (প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা) সম্পত্তির ভাগ কীভাবে হবে তা ঠিক হয়েছে। ছেলে অভিষেক বচ্চন ও মেয়ে শ্বেতা বচ্চনের মধ্যে এ সম্পদের সমান সমান ভাগ হবে। সেই হিসাবে অভিষেক ও শ্বেতা দুজনেই পাবেন ১ হাজার ৪০০ রুপি করে। জানা গেছে, বাবার সম্পত্তি ছাড়াও অভিষেক বচ্চনের মোট সম্পদের পরিমাণ এখন ২৮০ কোটি রুপি, অন্যদিকে শ্বেতার আছে ১১০ কোটি রুপির সম্পদ। কয়েক দিন ধরে গণমাধ্যমে বচ্চন পরিবারের সম্পদের ভাগাভাগি নিয়ে নানা ধরনের খবর প্রকাশিত হয়েছে। তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি অভিষেক বা শ্বেতা। শুধু অমিতাভের ছেলে-মেয়ে নন, বচ্চন পরিবারের অন্য সদস্যরাও এ নিয়ে মুখ খোলেননি। আইএ/ ০৩ ডিসেম্বর ২০২৩ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×