হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সালমান খানের বাবা সেলিম খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন


মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারের জন্য সময়টি বেশ কঠিন যাচ্ছে। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের ক্রমাগত হুমকি ও কড়া নিরাপত্তা বলয়, অন্যদিকে এবার পারিবারিক অসুস্থতার খবর সামনে এল। বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান।

বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছেই অবস্থিত এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই লেখক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সের ভারেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো অসুস্থতার ধরন নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কঠোর নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে বের হচ্ছেন সালমান খান।

আরও পড়ুন

হ্যালোইনে গা ছমছমে আমেজ: রাত জেগে দেখার মতো সেরা ৬ হরর সিনেমা ও ওয়েব সিরিজ

কালো টি-শার্ট ও প্যান্ট পরিহিত অভিনেতাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য না করেই দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। বাবার অসুস্থতা এবং বিগত কয়েক মাস ধরে চলা নিরাপত্তা ঝুঁকি মিলিয়ে খান পরিবার বর্তমানে বেশ দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সালমান খানের বাবা সেলিম খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সালমান খানের বাবা সেলিম খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ১৭ ফেব্রুয়ারি – বলিউড সুপারস্টার সালমান খানের পরিবারের জন্য সময়টি বেশ কঠিন যাচ্ছে। একদিকে বিষ্ণোই গ্যাংয়ের ক্রমাগত হুমকি ও কড়া নিরাপত্তা বলয়, অন্যদিকে এবার পারিবারিক অসুস্থতার খবর সামনে এল। বার্ধক্যজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন প্রখ্যাত চিত্রনাট্যকার ও সালমান খানের বাবা সেলিম খান। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে নিয়ে যান সালমান।বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছেই অবস্থিত এই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বর্ষীয়ান এই লেখক। হাসপাতাল সূত্রে জানা গেছে, মূলত বয়সের ভারেই তিনি অসুস্থ বোধ করছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো অসুস্থতার ধরন নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, কঠোর নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে বের হচ্ছেন সালমান খান।কালো টি-শার্ট ও প্যান্ট পরিহিত অভিনেতাকে বেশ বিমর্ষ দেখাচ্ছিল। উপস্থিত পাপারাজ্জিরা কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য না করেই দ্রুত গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন। বাবার অসুস্থতা এবং বিগত কয়েক মাস ধরে চলা নিরাপত্তা ঝুঁকি মিলিয়ে খান পরিবার বর্তমানে বেশ দুশ্চিন্তার মধ্য দিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×