হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

দুই মাস পর প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল চীন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন


বেইজিং, ৩০ ডিসেম্বর – সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে অপসারণের দুই মাস পর নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে চীন। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন।

শুক্রবার (২৯ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা।

আরও পড়ুন

পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮,৫৭৮ থেকে ২৪,২০৪ টাকা হওয়া উচিত: সিপিডি

প্রতিবেদনে বলা হয়, দুই মাস আগে হঠাৎ করেই জনসম্মুখ থেকে আড়াল হয়ে যান সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। পরবর্তীতে জানা যায় তাকে অপসারণ করা হয়েছে। তবে কি কারণে এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাকে সরিয়ে দেয়া হয় সে বিষয়টি এখনো স্পষ্ট করে জানায়নি চীন সরকার।

এরমধ্যেই এবার নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করলো বেইজিং। শুক্রবার এক বিবৃতিতে নতুন মন্ত্রী হিসেবে নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনের নাম ঘোষণা করা হয়।

অক্টোবরে লিকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানায় চীন। তবে গত ২৫ আগস্ট থেকেই তাকে আর দেখা যায়নি। অনেকের ধারণা লি-এর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ক্রয় বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ওই সময় সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে গণমাধ্যমের বরাতে জানা যায়।

এদিকে, নৌবাহিনীর সাবেক প্রধানকে দায়িত্ব দেয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে চলছে আলোচনা। নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে চীনের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

তাদের মতে, চীন দক্ষিণ চীন সাগরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনীতির নতুন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে। আর এ কারণে নৌবাহিনীর সাবেক প্রধানকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

দুই মাস পর প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল চীন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

দুই মাস পর প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করল চীন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
Print Image
[ad_1] বেইজিং, ৩০ ডিসেম্বর – সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফুকে অপসারণের দুই মাস পর নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে চীন। নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুন। শুক্রবার (২৯ ডিসেম্বর) চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, দুই মাস আগে হঠাৎ করেই জনসম্মুখ থেকে আড়াল হয়ে যান সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু। পরবর্তীতে জানা যায় তাকে অপসারণ করা হয়েছে। তবে কি কারণে এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে তাকে সরিয়ে দেয়া হয় সে বিষয়টি এখনো স্পষ্ট করে জানায়নি চীন সরকার। এরমধ্যেই এবার নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করলো বেইজিং। শুক্রবার এক বিবৃতিতে নতুন মন্ত্রী হিসেবে নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনের নাম ঘোষণা করা হয়। অক্টোবরে লিকে অপসারণের কথা আনুষ্ঠানিকভাবে জানায় চীন। তবে গত ২৫ আগস্ট থেকেই তাকে আর দেখা যায়নি। অনেকের ধারণা লি-এর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত চলছে। ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় মিলিটারি কমিশনের ক্রয় বিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন। ওই সময় সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি হয়েছিল বলে গণমাধ্যমের বরাতে জানা যায়। এদিকে, নৌবাহিনীর সাবেক প্রধানকে দায়িত্ব দেয়া নিয়ে আন্তর্জাতিক অঙ্গণে চলছে আলোচনা। নৌবাহিনীর সাবেক প্রধান ডং জুনকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার ক্ষেত্রে চীনের সুদূরপ্রসারী কোনো পরিকল্পনা রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের মতে, চীন দক্ষিণ চীন সাগরকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভূরাজনীতির নতুন প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছে। আর এ কারণে নৌবাহিনীর সাবেক প্রধানকে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে। সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ৩০ ডিসেম্বর ২০২৩

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×