হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

ফের যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন


ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – গত বছর বেশ লম্বা সময় কাটিয়ে এসে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার ব্যক্তিগত সফরে নয়, তিনি গেছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। ঢাকার অংশের শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই আমেরিকা গেছেন তিনি।

সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ফ্লাইটে চড়ে ঢাকা ত্যাগ করেন শাকিব। ২২ ঘণ্টার এয়ার জার্নি শেষে শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই নায়ক।

এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

তিনি গণমাধ্যমকে জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন। আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।

প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।

আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

ফের যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

ফের যুক্তরাষ্ট্র গেলেন শাকিব খান

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – গত বছর বেশ লম্বা সময় কাটিয়ে এসে আবারও যুক্তরাষ্ট্রে উড়াল দিলেন ঢালিউড কিং শাকিব খান। তবে এবার ব্যক্তিগত সফরে নয়, তিনি গেছেন আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাওয়া ‘রাজকুমার’ সিনেমার শুটিংয়ে। ঢাকার অংশের শুটিং শেষ করে বাকি অংশের শুটিং করতেই আমেরিকা গেছেন তিনি।সংবাদমাধ্যম অনুযায়ী, শুক্রবার রাত দুইটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে এমিরেটস এয়ারলাইন্স ফার্স্ট ক্লাসের ফ্লাইটে চড়ে ঢাকা ত্যাগ করেন শাকিব। ২২ ঘণ্টার এয়ার জার্নি শেষে শনিবার দিনগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এই নায়ক।এর আগে লন্ডন, সুইজারল্যান্ড, ইতালি, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ডে বহুবার শুটিংয়ে গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রে শুটিং করতে গেছেন শাকিব। এ সময় তার সঙ্গে ছিলেন ‘রাজকুমার’ সিনেমার পরিচালক হিমেল আশরাফ।তিনি গণমাধ্যমকে জানান, একদিনের বিশ্রাম সেরেই শুটিংয়ে নামবেন। আমেরিকার বিভিন্ন রাজ্যে তারা দুই সপ্তাহ শুটিং করবেন। যেসব লোকেশনে শুটিং হবে, সেগুলো বাংলাদেশি সিনেমায় আগে কখনও দেখা যায়নি।প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবান তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। সিনেমায় শাকিবের বিপরীতে দেখা যাবে মার্কিন অভিনেত্রী কোর্টনি কফিকে।আইএ/ ০৫ ফেব্রুয়ারি ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×