হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

শাহরুখের ‘পাঠান মা’ আমার বড় বোন

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১ মে ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন


মুম্বাই, ৩০ এপিল – নেটফ্লিক্সে চলছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’। এবারের পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান। কাপিল শর্মার ১১ বছরের ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো তার শোতে হাজির হচ্ছেন এই অভিনেতা।

তবে শুধু আমিরই নন, তার সঙ্গে এই শোতে হাজির ছিলেন দুই বোন নিখাত, ফারহাত এবং ভগ্নিপতি সন্তোষ। কাপিল শর্মা নিজেই দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে নিজের বোন সম্পর্কেও চমকপ্রদ এক তথ্য দেন।

আমির জানান, শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতে যিনি ছিলেন, তিনি আসলে তার বোন নিখাত। ‘পাঠান’ ছবিতে শাহরুখের ‘পাঠান মা’ হিসেবে পর্দায় যাকে দেখা গিয়েছিল তিনিই হলেন আমিরের বোন। নিখাত-ই অভিনয় করেছেন আফগান মহিলার চরিত্রে।

আরও পড়ুন

হত্যাচেষ্টা মামলায় পরীমণির জামিন বাতিল, গ্রেফতারি পরোয়ানা জারি

আমির বলেন, ‘ওটা নিখাত, আমার বড় বোন, গোলাপি রঙের পোশাক পরেছিল। তুমি কি পাঠান দেখেছো? সিনেমায় একজন মহিলা ছিলেন, যিনি শাহরুখের বাহুতে একটা তাবিজ বেঁধে দেন, ওটাই আমার দিদি।’

‘পাঠান’ মুক্তির পর অবশ্য নিখাত খান হেগড়ে নিজেও শাহরুখের সঙ্গে তার কিছু ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তবে তিনিই যে আসলে আমির খানের বোন, সে কথা অনেকেই জানতেন না। কাপিলের শো-তে আমির নিজের বোনের কথা বলার পর সকলেই অবাক হয়ে যান।

এরপর আমির তার ছোট বোনের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। আমিরের কথায় বোন ফারহাত তার চেয়ে ভালো অভিনয়শিল্পী। তিনি বলেন, ‘আমি ৩৫ বছর ধরে কাজ করছি কিন্তু ফারহাত আমার চেয়ে ভালো অভিনয়শিল্পী। সিনেমার কাজ করার আগে আমি একজন সহকারী হিসেবে কাজ করতাম। আমি যখন সহকারী পরিচালক ছিলাম তখন আমার বয়স ছিল ১৮। সহকারী পরিচালক হওয়ার আগে আমি একটা ছবিও বানিয়েছিলাম। একটি শর্ট ফিল্ম, যার নাম ছিল ওপেন উইন্ডো। ফারহাত সেখানে প্রধান ভূমিকা অভিনয় করেছিল। আমিই ওকে অভিনয় করতে বলি।’

এরপর কাপিল মজা করে আমিরকে বলেন, ‘আপনি কিন্তু নিখাত দিদির প্রশংসা করছেন না! এটা কি ঠিক হচ্ছে?’ নিখাতও তখন আমিরের সঙ্গে সহমত প্রকাশ করেন। পরে অবশ্য কাপিল আমির ও তার পরিবারের প্রশংসা করেন। সবমিলিয়ে পুরো শো জমে উঠেছিল।

আইএ/ ৩০ এপিল ২০২৪




coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

শাহরুখের ‘পাঠান মা’ আমার বড় বোন

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

শাহরুখের ‘পাঠান মা’ আমার বড় বোন

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১ মে ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] মুম্বাই, ৩০ এপিল – নেটফ্লিক্সে চলছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কাপিল শো’। এবারের পর্বে অতিথি হিসাবে হাজির হয়েছেন ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ খ্যাত আমির খান। কাপিল শর্মার ১১ বছরের ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো তার শোতে হাজির হচ্ছেন এই অভিনেতা।তবে শুধু আমিরই নন, তার সঙ্গে এই শোতে হাজির ছিলেন দুই বোন নিখাত, ফারহাত এবং ভগ্নিপতি সন্তোষ। কাপিল শর্মা নিজেই দর্শকদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে নিজের বোন সম্পর্কেও চমকপ্রদ এক তথ্য দেন।আমির জানান, শাহরুখের সঙ্গে ‘পাঠান’ ছবিতে যিনি ছিলেন, তিনি আসলে তার বোন নিখাত। ‘পাঠান’ ছবিতে শাহরুখের ‘পাঠান মা’ হিসেবে পর্দায় যাকে দেখা গিয়েছিল তিনিই হলেন আমিরের বোন। নিখাত-ই অভিনয় করেছেন আফগান মহিলার চরিত্রে।আমির বলেন, ‘ওটা নিখাত, আমার বড় বোন, গোলাপি রঙের পোশাক পরেছিল। তুমি কি পাঠান দেখেছো? সিনেমায় একজন মহিলা ছিলেন, যিনি শাহরুখের বাহুতে একটা তাবিজ বেঁধে দেন, ওটাই আমার দিদি।’‘পাঠান’ মুক্তির পর অবশ্য নিখাত খান হেগড়ে নিজেও শাহরুখের সঙ্গে তার কিছু ভিডিও ক্লিপ ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন। তবে তিনিই যে আসলে আমির খানের বোন, সে কথা অনেকেই জানতেন না। কাপিলের শো-তে আমির নিজের বোনের কথা বলার পর সকলেই অবাক হয়ে যান।এরপর আমির তার ছোট বোনের সঙ্গেও পরিচয় করিয়ে দেন। আমিরের কথায় বোন ফারহাত তার চেয়ে ভালো অভিনয়শিল্পী। তিনি বলেন, ‘আমি ৩৫ বছর ধরে কাজ করছি কিন্তু ফারহাত আমার চেয়ে ভালো অভিনয়শিল্পী। সিনেমার কাজ করার আগে আমি একজন সহকারী হিসেবে কাজ করতাম। আমি যখন সহকারী পরিচালক ছিলাম তখন আমার বয়স ছিল ১৮। সহকারী পরিচালক হওয়ার আগে আমি একটা ছবিও বানিয়েছিলাম। একটি শর্ট ফিল্ম, যার নাম ছিল ওপেন উইন্ডো। ফারহাত সেখানে প্রধান ভূমিকা অভিনয় করেছিল। আমিই ওকে অভিনয় করতে বলি।’এরপর কাপিল মজা করে আমিরকে বলেন, ‘আপনি কিন্তু নিখাত দিদির প্রশংসা করছেন না! এটা কি ঠিক হচ্ছে?’ নিখাতও তখন আমিরের সঙ্গে সহমত প্রকাশ করেন। পরে অবশ্য কাপিল আমির ও তার পরিবারের প্রশংসা করেন। সবমিলিয়ে পুরো শো জমে উঠেছিল।আইএ/ ৩০ এপিল ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×