হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৭:০১ অপরাহ্ন

কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে আতাহার নূর কায়েস (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে।

নিখোঁজ কায়েস কক্সবাজার ডিসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম।

তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে কায়েস। ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সী লাইফ গার্ডের সদস্যদের নিয়ে উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি।

আরও পড়ুন

অস্কারজয়ী চিলিয়ান চলচ্চিত্র নির্মাতা সেবাস্তিয়ান লেলিও আর নেই

নিখোঁজ কায়েসের পিতা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। পরিবারের অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্র চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার ছেলে সাগরে ভেসে গেছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী বলেন, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে কলেজছাত্র নিখোঁজ

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট ২০২৪, ০৭:০১ অপরাহ্ন
Print Image
কক্সবাজার সমুদ্রে গোসল করতে নেমে আতাহার নূর কায়েস (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সৈকতের কলাতলী পয়েন্টে এই ঘটনা ঘটে। নিখোঁজ কায়েস কক্সবাজার ডিসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ও উখিয়া বালুখালী এলাকার বশির আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন, পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত বিচ কর্মী শফিউল করিম। তিনি বলেন, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় বন্ধুদের সাথে ফুটবল খেলতে আসে কায়েস। ফুটবল খেলা শেষে বন্ধুদের সাথে গোসল করতে নামলে স্রোতের টানে ভেসে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক সী লাইফ গার্ডের সদস্যদের নিয়ে উদ্ধার কার্যক্রম চলছে। তবে এখনো পর্যন্ত তার সন্ধান মেলেনি। নিখোঁজ কায়েসের পিতা বশির আহমেদ বলেন, আমরা সবাই ঘুমে ছিলাম। পরিবারের অজান্তেই ছেলে ঘুম থেকে উঠে সমুদ্র চলে আসে। ঘুম থেকে উঠে শুনি আমার ছেলে সাগরে ভেসে গেছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী বলেন, নিখোঁজ কলেজ ছাত্রকে উদ্ধারে জেলা প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×