হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

রপ্তানি বন্ধ, ভারতে হু হু করে বাড়ছে ইলিশের দাম

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন



নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর – সামনের মাসেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ সময় ওপার বাংলার বাজার ভরে যেত পদ্মার ইলিশে। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে রান্না হত ইলিশের জনপ্রিয় সব খাবার। গত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো হলেও এবার পাঠানো হচ্ছে না ইলিশ। কিন্তু দুর্গাপূজার আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া এই ‘ইলিশ কূটনীতি’ এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমরা ইলিশ রপ্তানি করার অনুমতি দিতে পারি না, যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারে না। শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না; তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে।বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ। এমন অবস্থায় ভারতের বাজারে লাফিয়ে লাফিয়ে এই মাছটির দাম বাড়ছে।এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের বেশির ভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এ ছাড়া দুর্গাপূজা ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরো বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়।ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে। তার ঠিক আগমুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা। তবে বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছবাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ।দিল্লির সিআর পার্কের মার্কেটের এক মাছ বিক্রেতা ইন্ডিয়া টুডেকে বলেন, গাজীপুরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা আমাদের বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখন মিয়ানমার হয়ে আসছে। এতে ইলিশের দাম বেড়েছে। আমরা এক থেকে এক দশমিক তিন কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি বিক্রি করছি। কয়েক মাস আগে এই মাছের দাম কিলোপ্রতি ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। এবারের দুর্গাপূজার সময়ও বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে। তবে সরবরাহজনিত সমস্যার কারণে টাকা বেশি গুনতে হবে।বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত মাছটি রপ্তানি বন্ধ রাখে সরকার। ভারতের জন্য বরাবরই মনখোলা ছিলেন শেখ হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যেকোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছে নতুন সরকার।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আগামী সপ্তাহে আবুধাবিতে বৈঠকে বসছে রাশিয়া ও ইউক্রেন

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

২য় লীড নিউজ
Card Image

রপ্তানি বন্ধ, ভারতে হু হু করে বাড়ছে ইলিশের দাম

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

রপ্তানি বন্ধ, ভারতে হু হু করে বাড়ছে ইলিশের দাম

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পূর্বাহ্ন
[ad_1] নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর – সামনের মাসেই শুরু হবে শারদীয় দুর্গাপূজা। এ সময় ওপার বাংলার বাজার ভরে যেত পদ্মার ইলিশে। পশ্চিমবঙ্গের ঘরে ঘরে রান্না হত ইলিশের জনপ্রিয় সব খাবার। গত কয়েক বছর ধরে এই মৌসুমে বাংলাদেশ থেকে ভারতে উপহার হিসেবে ইলিশ পাঠানো হলেও এবার পাঠানো হচ্ছে না ইলিশ। কিন্তু দুর্গাপূজার আগেই বাংলাদেশের ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। ফলে শেখ হাসিনা সরকারের আমলে শুরু হওয়া এই ‘ইলিশ কূটনীতি’ এবার নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, আমরা ইলিশ রপ্তানি করার অনুমতি দিতে পারি না, যখন আমাদের নিজেদের লোকজন এগুলো কিনতে পারে না। শেখ হাসিনার আমলে পূজার আগে পশ্চিমবঙ্গে টনকে টন পদ্মার ইলিশ গেলেও এবার আর যাচ্ছে না; তাই পূজার আগে ভারতের বাজারে ইলিশের ঘাটতি দেখা দিয়েছে এবং এর জেরে দাম বাড়ছে।বাংলাদেশ থেকে ইলিশ মাছ রপ্তানি বন্ধ। এমন অবস্থায় ভারতের বাজারে লাফিয়ে লাফিয়ে এই মাছটির দাম বাড়ছে।এনডিটিভি বলছে, বাংলাদেশ থেকে আমদানি হওয়া ইলিশের বেশির ভাগই পেয়ে থাকে পশ্চিমবঙ্গ। এ ছাড়া দুর্গাপূজা ঘিরে সুস্বাদু এই মাছের চাহিদা আরো বেড়ে যায়। যদিও ইলিশ মাছটি দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশে পাওয়া যায়, তবে বাংলাদেশের ইলিশের স্বাদ অতুলনীয়।ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, আগামী অক্টোবরে দুর্গাপূজা হবে। তার ঠিক আগমুহূর্তে ভারতে এই মূল্যবান মাছ রপ্তানি নিষিদ্ধ করেছে অন্তর্বর্তী সরকার। যদিও বিশেষ এই সময়ে খিচুড়ির সঙ্গে ইলিশ খেতে পছন্দ করেন কলকাতার বাঙালি বাবুরা। তবে বাংলাদেশের সরকার ইলিশ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলেও ভারতের মাছবাজারে এখনো পাওয়া যাচ্ছে পদ্মার ইলিশ।দিল্লির সিআর পার্কের মার্কেটের এক মাছ বিক্রেতা ইন্ডিয়া টুডেকে বলেন, গাজীপুরের পাইকারি বাজারের ব্যবসায়ীরা আমাদের বলেন, বাংলাদেশ থেকে ইলিশ এখন মিয়ানমার হয়ে আসছে। এতে ইলিশের দাম বেড়েছে। আমরা এক থেকে এক দশমিক তিন কেজি ওজনের বাংলাদেশি একটি ইলিশ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৪০০ টাকা কেজি বিক্রি করছি। কয়েক মাস আগে এই মাছের দাম কিলোপ্রতি ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা। এবারের দুর্গাপূজার সময়ও বাংলাদেশি ইলিশ পাওয়া যাবে। তবে সরবরাহজনিত সমস্যার কারণে টাকা বেশি গুনতে হবে।বাংলাদেশে ইলিশের দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকায় ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত মাছটি রপ্তানি বন্ধ রাখে সরকার। ভারতের জন্য বরাবরই মনখোলা ছিলেন শেখ হাসিনা। তাই নিষেধাজ্ঞা সত্ত্বেও দীর্ঘদিন ধরে যেকোনো উৎসবের আগে ভারতে, বিশেষ করে পশ্চিমবঙ্গে পদ্মার ইলিশের বড় বড় চালান পাঠিয়েছেন তিনি। ভারতের সঙ্গে সুসম্পর্কের নিদর্শন হিসেবে এই নিয়ম অনুসরণ করে আসছিল আওয়ামী লীগ সরকার। তবে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তার এই নীতি থেকে সরে এসেছে নতুন সরকার।সূত্র: বাংলাদেশ জার্নালআইএ/ ১০ সেপ্টেম্বর ২০২৪ [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×