হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী সাদ্দাম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন

সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের সহযোগী ও গণ–আন্দোলনে ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা–নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫ এর সদস্যরা।

গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু সদর ইউনিয়নের মন্ডল পাড়ার সৈয়দ কাশেমের ছেলে।

র‌্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা ও হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি সাদ্দাম হোসেন।

ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র‌্যাবের গোয়েন্দারা। তারই অংশ হিসেবে এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

আরও পড়ুন

ধারণক্ষমতার চেয়ে বেশি যাত্রী নিয়ে সেন্টমার্টিনের ‘বার আউলিয়া’

গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

🔗 আরও পড়ুন:

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী সাদ্দাম গ্রেপ্তার

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে ছাত্র আন্দোলনে হামলাকারী সাদ্দাম গ্রেপ্তার

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ন
Print Image
সাবেক হুইপ সাইমুম সরওয়ার কমলের সহযোগী ও গণ–আন্দোলনে ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা–নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব–১৫ এর সদস্যরা। গত শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাদ্দাম হোসেন রামু সদর ইউনিয়নের মন্ডল পাড়ার সৈয়দ কাশেমের ছেলে। র‌্যাব–১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) কামরুজ্জামান এই তথ্য নিশ্চিত করে জানান, গত ৫ আগস্ট সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলনরত ছাত্র–জনতার উপর সশস্ত্র হামলা, নাশকতা ও হত্যার ঘটনায় দায়েরকৃত একটি মামলার আসামি সাদ্দাম হোসেন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে নজরদারিতে রেখেছিলেন র‌্যাবের গোয়েন্দারা। তারই অংশ হিসেবে এলাকায় অবস্থান করার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা। গ্রেপ্তারকৃত সাদ্দাম হোসেনকে রামু থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×