হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারের উখিয়ায় সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরো দুইজনের অবস্থা আশংকাজনক।

মঙ্গলবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০ টা ৪৫ এর দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান, রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম ও অন্যজন সনাতন শর্মা বলে জানা গেছে। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, ” দূর্ঘটনায় পতিত সিএনজি (কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। “

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন
Print Image
কক্সবাজারের উখিয়ায় সিএনজি অটোরিকশা ও মিনিট্রাকের (ডাম্পার) মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত আরো দুইজনের অবস্থা আশংকাজনক। মঙ্গলবার (২২ মার্চ) রাত আনুমানিক ১০ টা ৪৫ এর দিকে কক্সবাজার- টেকনাফ মহাসড়কের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন টিভি টাওয়ারের ঢালুতে মর্মান্তিক এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ড জুম্মাপাড়া গ্রামের বাবুলের ছেলে মোহাম্মদ আমিন, রাজাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড সিকদারবিল গ্রামের নুর আলমের ছেলে জিহান, রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড হাঙ্গরঘোনা গ্রামের ছৈয়দ আলমের ছেলে নুরুল ইসলাম ও অন্যজন সনাতন শর্মা বলে জানা গেছে। হতাহতদের সবাই অটোরিকশার যাত্রী ও চালক বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে উখিয়াস্থ শাহপুরী হাইওয়ে পুলিশের ইনচার্জ শেফায়েতুল ইসলাম জানিয়েছেন, ” দূর্ঘটনায় পতিত সিএনজি (কক্সবাজার-থ নং ১১-৫৩২৯) কক্সবাজারের দিকে যাচ্ছিলো অন্যদিকে মিনিট্রাকটি টেকনাফমুখী ছিলো। আহতদের হাসপাতালে প্রেরণ করা হয়েছে। “ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে আসছিলো অপরপ্রান্তের সিএনজিটি রাস্তা ঢালু হওয়ার কারণে এবং অন্ধকার থাকায় ট্রাকের মুখোমুখি পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান হোসাইন সজীব সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্মকর্তাবৃন্দ।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×