ঢাকা, ১৬ ডিসেম্বর – জাতীয় ঐক্য সুসংহত করতে কর্মসংস্থানের ওপর গুরুত্বারোপ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদই জনগণের রাজনৈতিক শক্তি রক্ষা করতে পারে। সোমবার (১৬ ডিসেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এই কথা লিখেন।
সেই পোস্টে তিনি লিখেন, বৈষম্য ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে এই ঐক্যকে কাজে লাগাতে হবে। আমাদের মনে রাখতে হবে, জনগণের ক্ষমতায়ন ছাড়া জাতীয় ঐক্য শক্তিশালী বা টেকসই হতে পারে না।
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরসহ ৫ দফা দাবিতে টানা ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির
তারেক রহমান বলেন, নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি সংসদ জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে প্রতিশ্রুতিবদ্ধ। যা রাষ্ট্র ও সমাজ উভয় ক্ষেত্রেই গণতান্ত্রিক শাসনব্যবস্থার ভিত্তি হিসেবে কাজ করে।
তিনি আরও বলেন, জনগণের রাজনৈতিক শক্তি সত্যিকার অর্থে তখনই সুরক্ষিত হয়, যখন জবাবদিহিমূলক সরকার ও কার্যকর সংসদ মিলেমিশে কাজ করে।
রাষ্ট্র ও রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে সংস্কার অনিবার্য এমন দাবি করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের বাস্তব রোডম্যাপ জানার অধিকার জনগণের রয়েছে-সরকার কী অর্জন করতে চায় এবং প্রয়োজনীয় সময়সীমা কী। স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদের প্রত্যাবর্তন থেকে রাষ্ট্র ও সরকারকে রক্ষা করতে হলে দৈনন্দিন চর্চায় গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি লালন করা নিয়ম ও বিধান মেনে চলার মতোই গুরুত্বপূর্ণ।




মন্তব্য করুন