হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

৬ বছরের মানত পূরণ হল রুক্মিণীর, দক্ষিণেশ্বর মন্দিরে ১৪১টি প্রদীপ জ্বালালেন নায়িকা

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন


কলকাতা, ০৭ জানুয়ারি – ২০২৪ সালের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ‘স্টার থিয়েটার’-এর নাম পরিবর্তন করা হবে। এই থিয়েটারের নতুন নাম হবে ‘বিনোদিনী থিয়েটার’।

গত ৩০ ডিসেম্বর সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী এই নামকরণের কথা ঘোষণা করেন। যা থিয়েটারটির ঐতিহাসিক গুরুত্ব ও সঙ্গতিপূর্ণ চরিত্রের সঙ্গে একেবারে মানানসই।

তবে এই নামকরণ প্রক্রিয়া দীর্ঘদিনের একটি সংগ্রামের ফলাফল, যা চালিয়ে গেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, তার পরিচালিত ছবি বিনোদিনী ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়।

আরও পড়ুন

মানিক মিয়া অ্যাভিনিউতে একই মঞ্চে ৭ ব্যান্ড: জেমস-ওয়ারফেজদের বিনামূল্যে শোনার সুবর্ণ সুযোগ

এটি ছিল তাদের দীর্ঘদিনের মানত, যে সময় থেকে তারা বিনোদিনী চরিত্রে কাজ করার সিদ্ধান্ত নেন। পরিচালকের ইচ্ছা ছিল, বিনোদিনী দাসী নামের সঙ্গে জড়িয়ে থাকা ‘স্টার থিয়েটার’-এর নাম পরিবর্তন করে তাকে ‘বিনোদিনী থিয়েটার’ রাখা হোক।

এই নাম পরিবর্তনের জন্য অনেক লড়াই চালানোর পর, অবশেষে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই সুখকর ঘটনার পর, রুক্মিণী এবং রামকমল দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দিরে পুজা দিতে যান।

২০১৯ সালে যখন তারা বিনোদিনী নিয়ে সিনেমার পরিকল্পনা করেছিলেন, তখনই পরিচালকের মানত ছিল- স্বপ্নপূর্ণ হলে তারা মন্দিরে গিয়ে পূজা দেবেন।

আর সেই মানতই পূর্ণ হওয়ার পর রুক্মিণী তার ইনস্টাগ্রামে পুজা দেওয়ার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যেখানে ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পূজা দেওয়ার দৃশ্য দেখা যায়।

অভিনেত্রী লিখেছেন, প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল, যত বছর বিনোদিনী দাসী তার যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক তগুলো প্রদীপ জ্বালিয়ে পুজা দেওয়া হবে। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে। তাই ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হলো।

বহু বছর আগেই শোনা গিয়েছিল, রুক্মিণী মৈত্র বিনোদিনী চরিত্রে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন, যা তার অভিনয় ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায়।

২০২২ সালের সেপ্টেম্বরে বিনোদিনী রূপে প্রথম লুক প্রকাশের পর সিনেমাপ্রেমীরা একেবারে চমকে যান। ২০২৩ সালের মার্চে ছবির শুটিং শেষ হওয়ার পর, ২০২৩ সালের দীপাবলিতে বিনোদিনী: একটি নটীর উপাখ্যান ছবির টিজার প্রকাশিত হয়, যেখানে রুক্মিণী নটীর সাজে এক অনন্য আবেদন তৈরি করেছেন।

বিনোদিনী: একটি নটীর উপাখ্যান ছবিটি ২৩ জানুয়ারি ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, যা রুক্মিণী এবং রাম কমল-সহ সকলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে।

আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৬ বছরের মানত পূরণ হল রুক্মিণীর, দক্ষিণেশ্বর মন্দিরে ১৪১টি প্রদীপ জ্বালালেন নায়িকা first appeared on DesheBideshe.


coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

বিনোদন
Card Image

৬ বছরের মানত পূরণ হল রুক্মিণীর, দক্ষিণেশ্বর মন্দিরে ১৪১টি প্রদীপ জ্বালালেন নায়িকা

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

৬ বছরের মানত পূরণ হল রুক্মিণীর, দক্ষিণেশ্বর মন্দিরে ১৪১টি প্রদীপ জ্বালালেন নায়িকা

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারি ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
Print Image
[ad_1] কলকাতা, ০৭ জানুয়ারি – ২০২৪ সালের শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ‘স্টার থিয়েটার’-এর নাম পরিবর্তন করা হবে। এই থিয়েটারের নতুন নাম হবে ‘বিনোদিনী থিয়েটার’। গত ৩০ ডিসেম্বর সন্দেশখালির সভা থেকে মুখ্যমন্ত্রী এই নামকরণের কথা ঘোষণা করেন। যা থিয়েটারটির ঐতিহাসিক গুরুত্ব ও সঙ্গতিপূর্ণ চরিত্রের সঙ্গে একেবারে মানানসই। তবে এই নামকরণ প্রক্রিয়া দীর্ঘদিনের একটি সংগ্রামের ফলাফল, যা চালিয়ে গেছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র, তার পরিচালিত ছবি বিনোদিনী ও পরিচালক রামকমল মুখোপাধ্যায়। এটি ছিল তাদের দীর্ঘদিনের মানত, যে সময় থেকে তারা বিনোদিনী চরিত্রে কাজ করার সিদ্ধান্ত নেন। পরিচালকের ইচ্ছা ছিল, বিনোদিনী দাসী নামের সঙ্গে জড়িয়ে থাকা ‘স্টার থিয়েটার’-এর নাম পরিবর্তন করে তাকে ‘বিনোদিনী থিয়েটার’ রাখা হোক। এই নাম পরিবর্তনের জন্য অনেক লড়াই চালানোর পর, অবশেষে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। এই সুখকর ঘটনার পর, রুক্মিণী এবং রামকমল দক্ষিণেশ্বরে মা ভবতারিনীর মন্দিরে পুজা দিতে যান। ২০১৯ সালে যখন তারা বিনোদিনী নিয়ে সিনেমার পরিকল্পনা করেছিলেন, তখনই পরিচালকের মানত ছিল- স্বপ্নপূর্ণ হলে তারা মন্দিরে গিয়ে পূজা দেবেন। আর সেই মানতই পূর্ণ হওয়ার পর রুক্মিণী তার ইনস্টাগ্রামে পুজা দেওয়ার ছবি এবং ভিডিও শেয়ার করেছেন, যেখানে ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পূজা দেওয়ার দৃশ্য দেখা যায়। অভিনেত্রী লিখেছেন, প্রায় ১৪০ বছরের অপেক্ষার অবসান। মানত করা হয়েছিল, যত বছর বিনোদিনী দাসী তার যোগ্য সম্মানের জন্য অপেক্ষা করেছিলেন ঠিক তগুলো প্রদীপ জ্বালিয়ে পুজা দেওয়া হবে। আজ সেই মনস্কামনা পূরণ হয়েছে। তাই ১৪১টি প্রদীপ জ্বালিয়ে পুজো দেওয়া হলো। বহু বছর আগেই শোনা গিয়েছিল, রুক্মিণী মৈত্র বিনোদিনী চরিত্রে বড় পর্দায় অভিনয় করতে চলেছেন, যা তার অভিনয় ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে দাঁড়ায়। ২০২২ সালের সেপ্টেম্বরে বিনোদিনী রূপে প্রথম লুক প্রকাশের পর সিনেমাপ্রেমীরা একেবারে চমকে যান। ২০২৩ সালের মার্চে ছবির শুটিং শেষ হওয়ার পর, ২০২৩ সালের দীপাবলিতে বিনোদিনী: একটি নটীর উপাখ্যান ছবির টিজার প্রকাশিত হয়, যেখানে রুক্মিণী নটীর সাজে এক অনন্য আবেদন তৈরি করেছেন। বিনোদিনী: একটি নটীর উপাখ্যান ছবিটি ২৩ জানুয়ারি ২০২৫-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে, যা রুক্মিণী এবং রাম কমল-সহ সকলের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে। আইএ/ ০৭ জানুয়ারি ২০২৪সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::৬ বছরের মানত পূরণ হল রুক্মিণীর, দক্ষিণেশ্বর মন্দিরে ১৪১টি প্রদীপ জ্বালালেন নায়িকা first appeared on DesheBideshe. [ad_2]

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×