হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

টেকনাফে মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচার, ৩০ হাজার ইয়াবা ২ রোহিঙ্গা আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ০৬:০৪ অপরাহ্ন

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ইঞ্জিনচালিত মাছধরার কাঠের ট্রলারসহ ৩০ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটক কারবারীরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ তৈয়ুব (১৯) ও টেকনাফ জাদিমুড়া ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের এফসিএন ৪০৩০৮৩ নম্বরের মৃত ফজল হকের ছেলে মোঃ শহিদ (২০)।

মঙ্গলবার (২৯ মার্চ) ভোর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার ভোর রাতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ শাহপরীর দ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম ৩ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ট্রলার ঘাট এলাকা দিয়ে দেশে পাচার হতে পারে- এমন সংবাদে শাহপরীর দ্বীপ বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল দক্ষিণ পাড়া ট্রলারঘাটের নাফ নদীর বেড়ীবাঁধে কৌশলগত অবস্থান নেয়। পরে গভীর রাতে বিজিবির টহলদল সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে ট্রলারঘাটের দিকে আসতে দেখে বিজিবি তৎক্ষণাত তাদের চ্যালেঞ্জ করলে ট্রলারটি দিক পরির্বতন করে মিয়ানমারের দিকে পালাতে চাইলে বিজিবির সদস্যরা পানিতে নেমে ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেন এবং ট্রলারে তল্লাশী চালিয়ে মাছধরার জালের স্তুপের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধার করা ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা করা হয়। এসময় ৩০ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

সিলেট নগরীতে যান চলাচলে কঠোর নিষেধাজ্ঞা ও ট্রাফিক পুলিশের বিশেষ নির্দেশনা

বিজিবি দাবি করেছে, উদ্ধার হওয়া ইয়াবা, কারেন্ট জাল ও ট্রলারের আনুমানিক মূল্য ৯২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা।

তিনি জানান, উদ্ধার কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলার টেকনাফ শুল্ক ষ্টেশনে এবং ইয়াবাসহ আটক মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া চলছে।

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

টেকনাফে মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচার, ৩০ হাজার ইয়াবা ২ রোহিঙ্গা আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

টেকনাফে মাছ ধরার ট্রলারে ইয়াবা পাচার, ৩০ হাজার ইয়াবা ২ রোহিঙ্গা আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২, ০৬:০৪ অপরাহ্ন
Print Image
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে ইঞ্জিনচালিত মাছধরার কাঠের ট্রলারসহ ৩০ হাজার পিস ইয়াবা ও ৩০ কেজি কারেন্ট জাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় রোহিঙ্গাসহ দুইজনকে আটক করা হয়েছে। আটক কারবারীরা হলেন টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ মিস্ত্রি পাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে মোঃ তৈয়ুব (১৯) ও টেকনাফ জাদিমুড়া ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ/৬ ব্লকের এফসিএন ৪০৩০৮৩ নম্বরের মৃত ফজল হকের ছেলে মোঃ শহিদ (২০)। মঙ্গলবার (২৯ মার্চ) ভোর রাতে টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এক বার্তায় এসব তথ্য নিশ্চিত করেন। বিজিবি অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার ভোর রাতে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান টেকনাফ শাহপরীর দ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম ৩ থেকে আনুমানিক ৪০০ গজ দক্ষিণে শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া ট্রলার ঘাট এলাকা দিয়ে দেশে পাচার হতে পারে- এমন সংবাদে শাহপরীর দ্বীপ বিওপি বিজিবির একটি বিশেষ টহলদল দক্ষিণ পাড়া ট্রলারঘাটের নাফ নদীর বেড়ীবাঁধে কৌশলগত অবস্থান নেয়। পরে গভীর রাতে বিজিবির টহলদল সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত কাঠের ট্রলার নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনা হয়ে ট্রলারঘাটের দিকে আসতে দেখে বিজিবি তৎক্ষণাত তাদের চ্যালেঞ্জ করলে ট্রলারটি দিক পরির্বতন করে মিয়ানমারের দিকে পালাতে চাইলে বিজিবির সদস্যরা পানিতে নেমে ট্রলারসহ দুই ব্যক্তিকে আটক করেন এবং ট্রলারে তল্লাশী চালিয়ে মাছধরার জালের স্তুপের ভেতর থেকে একটি ব্যাগ উদ্ধার করে। উদ্ধার করা ব্যাগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা করা হয়। এসময় ৩০ কেজি কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে। বিজিবি দাবি করেছে, উদ্ধার হওয়া ইয়াবা, কারেন্ট জাল ও ট্রলারের আনুমানিক মূল্য ৯২ লাখ ৫৫ হাজার ৫০০ টাকা। তিনি জানান, উদ্ধার কারেন্ট জাল ও মাছ ধরার ট্রলার টেকনাফ শুল্ক ষ্টেশনে এবং ইয়াবাসহ আটক মাদক কারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে মামলার প্রক্রিয়া চলছে।

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×