হোম ট্রেন্ডিং লাইভ অনুসন্ধান মেনু
প্রতি মুর্হুতের কক্সবাজারকে জানুন
🔔 নোটিফিকেশন সাবস্ক্রিপশন ×
🔔

নতুন খবর সবার আগে আপনার ফোনে পান!

কক্সবাজারে বিমানবন্দরে পেট ভর্তি ইয়াবা নিয়ে ২ নারী আটক

প্রতিবেদকের নাম:

প্রতিবেদকের নাম:

বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক ::

পেটে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী। আটক নারীদের কাছ উদ্ধার হয়েছে ৪ হাজার ইয়াবা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২ ) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)।

আরও পড়ুন

ডেমোক্রেটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ নিলে ‘মিস্টার ভেটো’ হওয়ার হুশিয়ারি ট্রাম্পের

সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিশেষ প্রক্রিয়ায় ১ হাজার ৭০০টির বেশি ইয়াবা বের করতে সক্ষম হয়েছে।

দিদারুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়।

তাদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।
####

coxsbazarpost

coxsbazarpost

কক্সবাজারের স্থানীয় সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদের বিশ্বস্ত লেখক।

সত্যতা যাচাই: এই সংবাদটি সম্পাদকীয় নীতি অনুসরণ করে বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করা হয়েছে।

মন্তব্য করুন

সংবাদ কিউআর কোড

নিচের QR কোডটি স্ক্যান করে যেকোনো মোবাইলে সংবাদটি সরাসরি ওপেন করুন।

ফটোকার্ড স্টুডিও

কক্সবাজার
Card Image

কক্সবাজারে বিমানবন্দরে পেট ভর্তি ইয়াবা নিয়ে ২ নারী আটক

www.coxsbazarposts.com সত্যের সন্ধানে অনুক্ষণ

প্রিন্ট প্রিভিউ

Logo www.coxsbazarposts.com

কক্সবাজারে বিমানবন্দরে পেট ভর্তি ইয়াবা নিয়ে ২ নারী আটক

প্রতিবেদক: প্রতিবেদকের নাম: | প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন
Print Image
নিজস্ব প্রতিবেদক :: পেটে ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাওয়ার পথে কক্সবাজার বিমানবন্দরে দুই বোনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে আটকদের তথ্য মতে ঢাকায় আটক হয়েছে এক বোনের স্বামী। আটক নারীদের কাছ উদ্ধার হয়েছে ৪ হাজার ইয়াবা। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কক্সবাজার বিমানবন্দরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এ কে এম দিদারুল আলম। আটকরা হল, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ঝিমংখালী এলাকার আবুল বশরের ছেলে আকতার হোসেন ( ৩২ ) এবং তার স্ত্রী উম্মে জামিলা (২৫) ও শ্যালিকা উম্মে হাবিবা (২০)। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই বোন পেটে দুই হাজার করে ৪ হাজার ইয়াবা বহন করে ঢাকায় নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে বিশেষ প্রক্রিয়ায় ১ হাজার ৭০০টির বেশি ইয়াবা বের করতে সক্ষম হয়েছে। দিদারুল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে গোপন তথ্য ছিল টেকনাফ থেকে ইয়াবার চালান বিমানযোগে ঢাকায় পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে বুধবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করে। এক পর্যায়ে ইয়াবার চালান বহনকারী তিনজনকে শনাক্ত করতে সক্ষম হয়। তাদের মধ্যে জামিলার স্বামী আকতার হোসেন আগেই একটি ফ্লাইটে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন। কৌশলগত কারণে আকতার হোসেনকে প্রথমে আটক করা হয়নি। সে আলাদা ফ্লাইটে ঢাকা রওনার পর দুই বোনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তারা পেটে ইয়াবা বহনের তথ্য স্বীকার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, দুই বোনকে আটকের পরে একটি প্যাথলজি সেন্টারের ল্যাবে গিয়ে এক্সেরে করা হয়। এতে তাদের পেটে ইয়াবার চালান থাকার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। ####

ডাইরেক্ট মেসেজ

Telegram Direct Message WhatsApp Direct Message

বাংলা ফন্ট কনভার্টার (বিজয় ⇄ ইউনিকোড)

×

তথ্য

×